• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নিরাপদে পাবলিক ওয়াইফাই ব্যবহারের ৫ কৌশল

ভিওডি বাংলা ডেস্ক    ১০ জুলাই ২০২৬, ০৫:১৫ পি.এম.
ছবি: এআই দিয়ে তৈরি
ছবি: এআই দিয়ে তৈরি

রেস্তোরাঁ, বিমানবন্দর, শপিং মলসহ বিভিন্ন স্থানে ফ্রি পাবলিক ওয়াইফাই ব্যবহার এখন অনেকের দৈনন্দিন অভ্যাসে পরিণত হয়েছে। তবে এই সুবিধার সঙ্গে রয়েছে সাইবার নিরাপত্তার ঝুঁকিও। সামান্য অসতর্কতার সুযোগে সাইবার অপরাধীরা ব্যক্তিগত তথ্য, বিভিন্ন অনলাইন অ্যাকাউন্টের পাসওয়ার্ড, এমনকি ব্যাংকিং সংক্রান্ত তথ্যও হাতিয়ে নিতে পারে। তাই পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় কয়েকটি সহজ সতর্কতা মেনে চললে এ ধরনের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। চলুন জেনে নিই নিরাপদে পাবলিক ওয়াইফাই ব্যবহারের ৫টি কার্যকর উপায়।

নেটওয়ার্কের আসল নাম নিশ্চিত করুন
পাবলিক ওয়াইফাই ব্যবহারকারীদের লক্ষ্য করে ‘ম্যান-ইন-দ্য-মিডল’ হামলা চালানো সাইবার অপরাধীদের একটি পরিচিত কৌশল। এতে ব্যবহারকারীর ডিভাইস ও ওয়াই-ফাইয়ের মধ্যবর্তী সংযোগে অনুপ্রবেশ করে তথ্য সংগ্রহ করা হয়। অনেক সময় আসল নেটওয়ার্কের মতো নাম ব্যবহার করে ভুয়া ওয়াইফাইও তৈরি করা হয়। তাই কোনো ক্যাফে, রেস্তোরাঁ বা প্রতিষ্ঠানের ওয়াইফাই ব্যবহারের আগে দায়িত্বপ্রাপ্ত কর্মীর কাছ থেকে নেটওয়ার্কের সঠিক নাম জেনে তবেই সংযুক্ত হওয়া উচিত।

ফাইল শেয়ারিং অপশন বন্ধ রাখুন
বিশ্বস্ত নেটওয়ার্কে সহজে ফাইল আদান-প্রদানের জন্য অনেকেই ফোন বা কম্পিউটারে ফাইল শেয়ারিং চালু রাখেন। কিন্তু পাবলিক ওয়াইফাই ব্যবহার করার সময় এটি নিরাপত্তার ঝুঁকি বাড়াতে পারে। তাই সংযুক্ত হওয়ার আগে এয়ারড্রপ, নেটওয়ার্ক ডিসকভারি এবং অন্যান্য শেয়ারিং সুবিধা বন্ধ করে নেওয়াই নিরাপদ।

ওয়েবসাইটের নিরাপত্তা যাচাই করুন
পাসওয়ার্ড, ব্যাংক কার্ডের তথ্য বা অন্য কোনো সংবেদনশীল তথ্য দেওয়ার আগে নিশ্চিত করুন, ওয়েবসাইটের ঠিকানা ‘https://’ দিয়ে শুরু হয়েছে এবং ব্রাউজারে তালা চিহ্ন দেখা যাচ্ছে। নিরাপদ নয় এমন ওয়েবসাইট সম্পর্কে ব্রাউজার সতর্ক করলে সঙ্গে সঙ্গে সেটি ব্যবহার বন্ধ করুন।

অ্যান্টিভাইরাস হালনাগাদ রাখুন
অনেকে ডিভাইসের গতি বাড়ানোর জন্য অ্যান্টিভাইরাস সাময়িকভাবে বন্ধ রাখেন। তবে অপরিচিত বা পাবলিক নেটওয়ার্ক ব্যবহারের সময় এটি বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে। তাই পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় অ্যান্টিভাইরাস সফটওয়্যার চালু এবং সর্বশেষ সংস্করণে হালনাগাদ রাখা জরুরি।

আর্থিক লেনদেন এড়িয়ে চলুন
নেটওয়ার্ক যাচাই, ফাইল শেয়ারিং বন্ধ, নিরাপদ ওয়েবসাইট ব্যবহার এবং অ্যান্টিভাইরাস চালু রাখলেও পাবলিক ওয়াই-ফাইয়ের ঝুঁকি পুরোপুরি দূর হয় না। তাই এ ধরনের নেটওয়ার্কে সংযুক্ত অবস্থায় অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো আর্থিক লেনদেন এবং সংবেদনশীল অ্যাকাউন্টে লগইন না করাই সবচেয়ে নিরাপদ।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
কখন পোস্ট করলে বাড়বে ভিউ?
ছবি: সংগৃহীত
ফোনে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ ঠিক নাকি ভুল?
মোবাইল কিন্তু মাদকের মতই, নেশাগ্রস্ত করে ফেলে
মোবাইল কিন্তু মাদকের মতই, নেশাগ্রস্ত করে ফেলে