• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

গৌরীর সঙ্গে জীবনের প্রথম ঠিকানার মালিক এখন শাহরুখ

ভিওডি বাংলা ডেস্ক    ১১ জুলাই ২০২৬, ০৪:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবনের এক বিশেষ স্মৃতিকে আরও আপন করে নিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, দক্ষিণ দিল্লির পঞ্চশীল পার্কে অবস্থিত সেই বাড়ির অবশিষ্ট অংশও কিনে নিয়েছেন তিনি, যেখানে বিয়ের পর স্ত্রী গৌরী খানের সঙ্গে নতুন জীবন শুরু করেছিলেন। এর মধ্য দিয়ে পুরো ভবনের একমাত্র মালিকানা এখন শাহরুখ খানের দখলে।

মানিকন্ট্রোলের প্রতিবেদনে বলা হয়েছে, ভবনটির বেজমেন্ট ও প্রথম তলার মালিকানা আগে থেকেই শাহরুখ খানের ছিল। সম্প্রতি প্রায় ৩৭ কোটি রুপি ব্যয়ে তিনি দ্বিতীয় ও তৃতীয় তলাও কিনে নিয়েছেন। ফলে পঞ্চশীল পার্কের পুরো বাড়িটির একক মালিকানা এখন তার হাতে।

প্রায় ১ হাজার ২০০ বর্গমিটার জমির ওপর নির্মিত এই বাড়ি দক্ষিণ দিল্লির অন্যতম অভিজাত আবাসিক এলাকায় অবস্থিত। প্রতিবেদনে আরও বলা হয়েছে, জমির আনুমানিক মূল্য প্রতি বর্গফুটে প্রায় ৩৪ হাজার ২৬০ রুপি হিসেবে নির্ধারণ করা হয়েছে।

১৯৯১ সালে বিয়ের পর সেই বাড়িতেই স্ত্রী গৌরী খানের সঙ্গে প্রথম সংসার শুরু করেছিলেন শাহরুখ খান। এর আগে সেই বাড়ির কিছু অংশ কিং খান পরিবারের মালিকানায় থাকলেও বাকি অংশ অন্য মালিকের ছিল। যে বাড়িটির আংশিক তার ছিল। এবার বাকি অংশ কিনে সম্পূর্ণ মালিকানা নিজের করে নিলেন তিনি। এর আগে গত বছর শাহরুখপুত্র আরিয়ান খানও সেই একই ভবনের কয়েকটি তলা কিনেছিলেন।

জানা গেছে, শাহরুখ খানের জীবনের সঙ্গে দিল্লির সম্পর্ক অত্যন্ত গভীর। সেখানেই তার বেড়ে ওঠা, পড়াশোনা এবং অভিনয়জীবনের শুরুর লড়াই। ১৯৯১ সালে গৌরী খানকে বিয়ে করার পর মুম্বাইয়ে স্থায়ীভাবে চলে যাওয়ার আগে সেই বাড়িতেই কিছু দিন একসঙ্গে ছিলেন এ তারকা দম্পতি। সে কারণে ওই বাড়িটি শুধু একটি সম্পত্তি নয়, শাহরুখ-গৌরীর দাম্পত্য জীবনের প্রথম অধ্যায়েরও সাক্ষী; একটি স্বপ্নে আঁকা স্মৃতি।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি : সংগৃহীত
‘আমি আমার আমিকে ভালোবাসি’
ছবি: সংগৃহীত
চার বছর পর মুখ খুললেন পরীমনি ‘বিশেষ মহলের স্বার্থেই আমাকে গ্রেপ্তার করা হয়েছিল’
ছবি: সংগৃহীত
শেষমেশ অ্যাডাল্ট সনদ পেল বিজয়ের সিনেমা