পানির নিচে টানা ২০ ঘণ্টা শুটিং, রেকর্ড রাশমিকার

‘মাইসা’ সিনেমাটি রাশমিকা মান্দানার ক্যারিয়ারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে বলে জানিয়েছিলেন এই ভারতীয় অভিনেত্রী। পানির নিচে টানা ২০ ঘণ্টা শুটিং যেন তারই প্রমাণ। সেইসঙ্গে নতুন রেকর্ড নায়িকার ঝুলিতে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০ ঘণ্টা পানির নিচে শুটিংয়ে অংশ নিয়ে রেকর্ড গড়েছেন রাশমিকা। কেননা এর আগে ভারতের কোনো নায়িকা পানির নিচে এত দীর্ঘ সময় শুটিংয়ে অংশ নেননি।
পানির নিচে অ্যাকশনের বেশ কিছু সিকোয়েন্সে অংশ নিতে হয়েছে রাশমিকাকে। যা মোটেই সহজ ছিল না। নির্মাতাদের দাবি, পানির নিচে অ্যাকশনের মারপ্যাচ কষা চ্যালেঞ্জিং একটি বিষয়।
এদিকে জলজ শুটিংয়ের অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন রাশমিকা মান্দানা। প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা যায়, পানির নিচের দৃশ্য ধারণের জন্য বিশেষ ‘ওয়েটস্যুট’ পরে প্রস্তুতি নিচ্ছেন তিনি। শুটিংয়ের আগে ডুবুরিদের তত্ত্বাবধানে দীর্ঘ সময় পানির নিচে অবস্থানের প্রশিক্ষণও নেন। আরেকটি ছবিতে দেখা যায়, শুটিংয়ের সময় তাঁর পিঠে আঘাতের চিহ্ন। জানা গেছে, এসব দৃশ্য ধারণে দুই দিনে মোট প্রায় ২০ ঘণ্টা পানির নিচে অবস্থান করতে হয়েছে অভিনেত্রীকে।
জানা গেছে, দৃশ্যগুলোতে অংশ নিতে কোনো বডি ডাবল নেননি রাশমিকা। যা নির্মাতাদের মতে দুঃসাহসী সিদ্ধান্ত। ছবিটির পরিচালক রবীন্দ্র পুল্লে। অ্যাকশন দৃশ্যের ছবি প্রকাশের পর থেকেই অনুরাগীরা মুখিয়ে আছেন প্রিয় তারকাকে মারকাটারি অবতারে দেখতে।
ভিওডি বাংলা/তা








মন্তব্য