সরকারের পাঁচ মাসের অর্জন তুলে ধরতে বিকেলে সংবাদ সম্মেলন

জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে নিজেদের কার্যক্রম ও অর্জন তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, সংবাদ সম্মেলনে সরকারের দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন খাতে নেওয়া উদ্যোগ, অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনার বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
এতে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি জনগণের ভোটে নির্বাচিত সরকার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে। তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের নতুন মেয়াদের কার্যক্রম শুরুর পর থেকে বিভিন্ন প্রশাসনিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
ভিওডি বাংলা/জা








মন্তব্য