• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
যুক্তরাষ্ট্রের হামলায় ইরানে নিহত ৩৮, আহত ৪ শতাধিক কাশ্মীরে বিক্ষোভে হতাহত, নিরপেক্ষ তদন্ত চায় জাতিসংঘ কিংবদন্তি স্যার গারফিল্ড সোবার্স আর নেই, শোকস্তব্ধ ক্রিকেট বিশ্ব বাহরাইনে মার্কিন ড্রোন ডিপো ও এআই কেন্দ্র ধ্বংস, দাবি আইআরজিসির ফাইনালে চিরচেনা জার্সিতেই লড়বে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা মহেশখালীর দুর্গম পাহাড়ে অস্ত্র তৈরির আস্তানায় অভিযান, গ্রেপ্তার সশস্ত্র গোষ্ঠীর প্রধান ফাইনালে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় ফুটবল জাদুকর মেসি ইরানে ফের যুক্তরাষ্ট্রের হামলা, বাড়ছে উত্তেজনা সকালের মধ্যেই ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে দুই মাসের শিশুকে নির্যাতনের অভিযোগে চাচি গ্রেপ্তার

রাজাপুরে দুর্ধর্ষ ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ ১০ লাখ টাকা লুট

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি    ১৮ জুলাই ২০২৬, ০৯:২৫ এ.এম.
ছবি: ভিওডি বাংলা
ছবি: ভিওডি বাংলা

ঝালকাঠির রাজাপুর উপজেলার ৬ নম্বর মঠবাড়ি ইউনিয়নের উত্তর বাঘরী এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের হামলায় ব্যবসায়ী ও তার ছেলে গুরুতর আহত হয়েছেন। ডাকাত দল নগদ ১০ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণ, ১৫ ভরি রুপাসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নিয়ে যায়। 

বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, উত্তর বাঘরী গ্রামের বাসিন্দা ব্যবসায়ী পরিমল হালদার (৬৫) পরিবারের সদস্যদের নিয়ে রাতে খাবার শেষে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে ছিলেন। পরিবারের অন্য সদস্যরা হলেন তার স্ত্রী আলো রানী হালদার (৫০), ছেলে পলাশ হালদার (৩৫) (সৌদি প্রবাসী, বর্তমানে দেশে অবস্থানরত), পুত্রবধূ দীপা মিস্ত্রি (৩০) এবং দুই নাতি প্রাচুর্য হালদার (১২) ও মাধুর্য হালদার (৮)।

ভুক্তভোগী দীপা মিস্ত্রি জানান, রাত আনুমানিক ১টার দিকে তিনি ও তার স্বামী যে কক্ষে ঘুমিয়ে ছিলেন, সেই কক্ষের দরজায় জোরে জোরে ধাক্কার শব্দ শুনতে পান। একপর্যায়ে পলাশ হালদার দরজা খুললে ৭ থেকে ৮ জনের একটি মুখোশধারী ডাকাত দল ঘরে ঢুকে পড়ে। তারা ধারালো রামদা দিয়ে পলাশ হালদারের মাথায় একাধিক কোপ দেয় এবং লোহার রড দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। দীপা মিস্ত্রির চিৎকার শুনে পাশের কক্ষ থেকে ছুটে আসেন ব্যবসায়ী পরিমল হালদার। 

এ সময় ডাকাতরা তাকেও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে পরিবারের সবাইকে একটি কক্ষে আটকে রেখে আলমারি ও ওয়ারড্রবের চাবি দিতে বাধ্য করে। চাবি নিয়ে তারা ঘরের আলমারি ও ওয়ারড্রব খুলে নগদ ১০ লাখ টাকা, প্রায় ১৫ ভরি স্বর্ণ, ১৫ ভরি রুপা, ৪টি বিদেশি টর্চলাইট, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল ফোন লুট করে নেয়।

পরিবারের সদস্যরা জানান, ডাকাতরা ঘরের পেছনের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। প্রায় দেড় ঘণ্টা ধরে লুটপাট চালিয়ে রাত আনুমানিক ২টা ২০ মিনিটে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়। ডাকাতরা চলে যাওয়ার পর পরিবারের সদস্যদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত পরিমল হালদার ও পলাশ হালদারকে উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। রাজাপুর থানার ওসি (তদন্ত) মো. ফিরোজ কামাল বলেন, “খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার এবং লুট হওয়া মালামাল উদ্ধারের দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/মো. মাহিন খান/জা 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: ভিওডি বাংলা
গুরুধামে নদীভাঙন এলাকা পরিদর্শনে ড. জিয়াউদ্দিন হায়দার
ছবি: ভিওডি বাংলা
ময়লার স্তূপ সরানোর দাবি, ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
হামলা প্রতীকী: ভিওডি বাংলা গ্রাফিক্স
ছোট ভাইয়ের সাথে বিরোধে বড় ভাইকে কোপালো স্বেচ্ছাসেবক লীগ নেতা