{# Dark-theme overrides for the above-the-fold critical surfaces. Inlined so dark users don't flash a light background while the async dark.css is still loading. #}
  • ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

শুভ-নন্দিতার গান শেয়ার করলেন এ আর রাহমান

বিনোদন ডেস্ক    ১৮ জুলাই ২০২৬, ০২:৩২ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রাহমান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সংগীত পরিচালক ও শিল্পী শুভেন্দু দাশ শুভ এবং সানজিদা মাহমুদ নন্দিতার গাওয়া ‘সাওয়ারিয়া’ গানের কভার সংস্করণ শেয়ার করেছেন। কিংবদন্তি এই শিল্পীর স্বীকৃতিতে উচ্ছ্বসিত শুভ ও নন্দিতা। তাঁরা এটিকে নিজেদের সংগীতজীবনের অন্যতম বড় অর্জন হিসেবে দেখছেন।

প্রায় দেড় বছর আগে শুভ ও নন্দিতা ‘মোজি অ্যান্ড কোং’ নামে একটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল চালু করেন। সেখানে তাঁরা বাংলা ও বিভিন্ন ভাষার জনপ্রিয় পুরোনো গান নতুন সংগীতায়োজনে নিয়মিত প্রকাশ করে আসছেন।

এরই ধারাবাহিকতায় গত এপ্রিলে এ আর রাহমানের সুর করা স্বদেশ চলচ্চিত্রের ‘সাওয়ারিয়া’ গানটি কভার করেন তাঁরা। সম্প্রতি সেই পরিবেশনা এ আর রাহমানের নজরে এলে তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিওটি শেয়ার করেন।

এ নিয়ে শুভ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আজ ঘুম থেকে উঠে অবিশ্বাস্য এক মুহূর্তের মুখোমুখি হলাম। এ আর রাহমান নিজেই আমাদের কভারটি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন। এই স্বীকৃতি আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হয়ে থাকবে।”

নন্দিতাও নিজের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, “স্বপ্নের মতো এক বাস্তবতায় জেগে ওঠার জন্য এর চেয়ে সুন্দর দিন আর কী হতে পারে!”

শুভ জানান, ছোটবেলা থেকেই এ আর রাহমানের গান ও কাজ তাঁর অনুপ্রেরণার অন্যতম উৎস। তাই এমন একজন কিংবদন্তি শিল্পীর কাছ থেকে এই স্বীকৃতি পাওয়া তাঁর জন্য স্মরণীয় ঘটনা।

এর আগে কোক স্টুডিও বাংলার প্রথম আসরে কাজী নজরুল ইসলামের ‘বুলবুলি’ গান দিয়ে আলোচনায় আসেন সানজিদা মাহমুদ নন্দিতা। গানটির সংগীতায়োজন করেছিলেন শুভেন্দু দাশ শুভ। পরে তাঁদের ‘আড়ালে দুয়ারে মোর’ পরিবেশনাও প্রশংসা কুড়ায়।

বর্তমানে এই জুটি মৌলিক গান নিয়েও কাজ করছেন। শিগগিরই তাঁদের নতুন গান প্রকাশের আশা করছেন শুভ ও নন্দিতা।

ভিওডি বাংলা/আ


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যেভাবে শুরু হয়েছিল প্রিয়াঙ্কা-নিকের প্রেম
ছবি: সংগৃহীত
ব্রাজিল বিদায়, তবু আশা ছাড়ছেন না পলাশ
ছবি: সংগৃহীত
অর্জুন বিজলানীর সঙ্গে প্রেমের গুঞ্জন মৌনীর