• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের আবেদন, যা জানাল দিল্লি ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে বেধড়ক পিটুনি, অভিযুক্ত ছাত্রদল নেতা সরকারের পাঁচ মাস পূর্তি, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন রাজধানীতে সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের টার্গেট করে পরিকল্পিত অপপ্রচার গণপূর্তের নথিতে থাকছে না মুজিববর্ষের লোগো তাবিজ দেওয়ার নামে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার সংস্কৃতিসেবীরা কোনো দলের নয়, দেশের সম্পদ: ডিএসসিসি প্রশাসক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

যেভাবে শুরু হয়েছিল প্রিয়াঙ্কা-নিকের প্রেম

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ জুলাই ২০২৬, ০৬:৫১ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

হলিউড ও বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস আবারও আলোচনায়। সম্প্রতি তারা নিজেদের সম্পর্কের শুরুর অজানা গল্প তুলে ধরেছেন এবং প্রায় এক দশক আগে পাঠানো প্রথম ব্যক্তিগত বার্তার স্ক্রিনশটও প্রকাশ করেছেন, যা ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জোনাস ব্রাদার্সের পডকাস্ট ‘হে জোনাস!’-এ অতিথি হয়ে তারা জানান, তাদের ভালোবাসার সূচনা হয়েছিল এক্সে (তৎকালীন টুইটার) পাঠানো একটি ডাইরেক্ট মেসেজের মাধ্যমে। নিক জানান, তার ভাই কেভিন জোনাসের কাছ থেকেই প্রথম প্রিয়াঙ্কার অভিনীত মার্কিন টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’ সম্পর্কে শোনেন। পরে লস অ্যাঞ্জেলেসের সানসেট বুলেভার্ডে সিরিজটির একটি বিশাল বিলবোর্ড দেখে আগ্রহী হয়ে তিনি এক্সে প্রিয়াঙ্কার প্রোফাইল খুঁজে দেখেন।

পডকাস্টে সেই মুহূর্তের স্মৃতিচারণ করে নিক বলেন, ‘কেভিন আমাকে বলেছিল, তুমি এবিসির “কোয়ান্টিকো” সিরিজটা দেখেছ? আমি বললাম, না দেখিনি। এরপর ও যখন সিরিজটির কথা বলছিল, তখন আমি সানসেট বুলেভার্ডে তাকিয়ে দেখি, তোমার মুখের একটি বিশাল বিলবোর্ড। তখন আমি ভাবলাম, টুইটারে (বর্তমানে এক্স) গিয়ে দেখি তো ও আমাকে ফলো করে কি না। দেখলাম, তুমি আমাকে ফলো করো। এরপরই আমি তোমাকে সরাসরি একটি বার্তা পাঠাই।’

প্রিয়াঙ্কা বলেন, ‘এটা সত্যিই দারুণ এক কাকতালীয় ঘটনা। কারণ, কেভিন আর আমি একই ধরনের শো পছন্দ করি, কিন্তু নিক আর আমার পছন্দের শো কখনোই এক হয় না।’

পডকাস্টে তাদের প্রথম কথোপকথনের স্ক্রিনশটও দেখানো হয়। সেখানে নিকের প্রথম বার্তা ছিল, ‘হ্যালো। কয়েকজন আমাকে বলেছেন, আমাদের দেখা করা উচিত। আমিও তাদের সঙ্গে একমত। তুমি কি শিগগিরই লস অ্যাঞ্জেলেসে আসছ?’

জবাবে প্রিয়াঙ্কা লিখেছিলেন, ‘হাই...গ্রাহাম (রজার্স) তোমার সম্পর্কে আমাকে অনেক কিছু বলেছে। চলো টেক্সটে আলাদাভাবে কথা বলি। ওটা আরও ব্যক্তিগত হবে। আমার টিম এই অ্যাকাউন্টে প্রবেশ করতে পারে।’ প্রিয়াঙ্কা আরও জানান, সম্পর্কের শুরুতে নিক নিশ্চিত হতে চেয়েছিলেন যে তিনি সত্যিই প্রিয়াঙ্কার সঙ্গেই কথা বলছেন।

তিনি বলেন, ‘ও নিশ্চিত হতে চেয়েছিল যে এটি আসলেই আমি কি না। তাই ও আমার কাছে টাইম স্ট্যাম্প ক্যামেরার দিকে তাকিয়ে থাকা মুহূর্তের একটি ছবি চেয়েছিল। আমারও ওর এই বুদ্ধিটা ভালো লেগেছিল। ওটা ছিল একটা ফ্যাশন শোর পরের ঘটনা। সেদিন আমাকে বেশ মিষ্টি লাগছিল।’ এরপর নিয়মিত যোগাযোগের মাধ্যমেই তাদের সম্পর্ক আরও গভীর হতে থাকে। সেই সময়ের কথা স্মরণ করে নিক বলেন, ‘তাই আমরা টেক্সট করা শুরু করলাম। এর প্রায় দেড় বছর পর আমরা ডেটিং শুরু করি এবং অবশেষে আমাদের বাগ্‌দান সম্পন্ন হয়।’

আড্ডায় উঠে আসে আরেকটি মজার তথ্যও। প্রিয়াঙ্কার ভাষ্য, বলিউডের গসিপের খবর তার চেয়ে বরং নিকই বেশি রাখেন।

এ প্রসঙ্গে নিক বলেন, ‘এই আট বছরে আমি সবচেয়ে বেশি যা উপভোগ করেছি, তা হলো বলিউডের গসিপ।’ হেসে প্রিয়াঙ্কা যোগ করেন, ‘এটা কিন্তু একদম সত্যি। এমনকি কারও ব্রেকআপ হয়েছে কি না, তা আমি না জানলেও ও ঠিকই জানে। সাধারণত এমনটা ঘটে যখন আমি কাউকে মেসেজ করতে গিয়ে বলি, “আরে, ওদের আমার ভালোবাসা জানিও”, তখন ও সঙ্গে সঙ্গে বলে ওঠে, “না, ওদের ব্রেকআপ হয়ে গেছে।”

নিক আরো জানান, ‘ইনস্টাগ্রামে এমন কয়েকটি অ্যাকাউন্ট আছে, যেগুলো আমি গোপনে ফলো করি। সেখানে দারুণ সব মুখরোচক গল্প থাকে। সব সময়ই এমন কিছু গল্প বা ঘটনা চলতে থাকে, যেগুলোর আপডেট অনুসরণ করতেই হয়।’

উল্লেখ্য, ২০১৬ সালে প্রথমবার প্রিয়াঙ্কাকে ব্যক্তিগত বার্তা পাঠান নিক জোনাস। ২০১৭ সালে প্রথম সামনাসামনি দেখা হওয়ার পর ২০১৮ সালে তাদের প্রেমের সম্পর্ক শুরু হয়। একই বছরের জুলাইয়ে বাগদান এবং ডিসেম্বরে ভারতের যোধপুরের উমেদ ভবন প্যালেসে হিন্দু ও খ্রিষ্টান-দুই ধর্মীয় রীতিতে বিয়ে করেন তারা। ২০২২ সালে সারোগেসির মাধ্যমে তাদের কন্যাসন্তান মালতী মেরি চোপড়া জোনাসের জন্ম হয়। বর্তমানে পরিবার ও পেশাগত জীবন-দুই ক্ষেত্রেই ব্যস্ত সময় পার করছেন এই তারকা দম্পতি।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অর্জুন বিজলানীর সঙ্গে প্রেমের গুঞ্জন মৌনীর
ছবি: সংগৃহীত
শাড়ি প্রতারণার মামলায় মুখ খুললেন তানজিন তিশা
ছবি: সংগৃহীত
বন্যার্তদের জন্য ২৪ জুলাই গাইবেন রুনা লায়লা