শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের আবেদন, যা জানাল দিল্লি

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ ভারতের কাছে পৌঁছেছে এবং সেটি বর্তমানে পর্যালোচনার মধ্যে রয়েছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিষয়টি আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে বিবেচনা করা হবে বলেও জানিয়েছে নয়াদিল্লি।
শুক্রবার (১৭ জুলাই) দিল্লিতে আয়োজিত ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশ শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য আবারও ভারতকে অনুরোধ করেছে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না। পাশাপাশি শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন, এ বিষয়েও দুই দেশের মধ্যে কোনো আলোচনা হয়েছে কি না।
জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, ‘আমরা প্রত্যর্পণের জন্য একটা অনুরোধ পেয়েছি। যেমনটি আমরা আগে বলেছিলাম, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে।’
ভিওডি বাংলা/এমএস








মন্তব্য