• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ‘আই হ্যাভ আ প্ল্যান’, দায়িত্ব নেওয়ার আগে বার্নহ্যামের বার্তা বিশ্বকাপে তৃতীয় স্থানের লড়াইয়ে মুখোমুখি ফ্রান্স-ইংল্যান্ড বাংলাদেশে মেধার অভাব নেই, দরকার সহায়তা: জাইমা রহমান ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে বেধড়ক পিটুনি, অভিযুক্ত ছাত্রদল নেতা সরকারের পাঁচ মাস পূর্তি, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন রাজধানীতে সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের টার্গেট করে পরিকল্পিত অপপ্রচার

ব্রাজিল বিদায়, তবু আশা ছাড়ছেন না পলাশ

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ জুলাই ২০২৬, ০৬:০৭ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ এলেই ব্রাজিলকে ঘিরে উচ্ছ্বাসে মেতে ওঠেন নির্মাতা ও অভিনেতা জিয়াউল হক পলাশ। এবারও তার ব্যতিক্রম হয়নি। যদিও প্রিয় দল নকআউট পর্ব থেকেই বিদায় নিয়েছে, তবুও হতাশার বদলে ভবিষ্যতের সাফল্যের অপেক্ষায় আছেন তিনি।

শুক্রবার (১৭ জুলাই) সামাজিক মাধ্যমে ব্রাজিলের জার্সি পরা একটি ছবি শেয়ার করে পলাশ নিজের আবেগের কথা জানান। তিনি লিখেছেন, ব্রাজিল তার কাছে কেবল একটি ফুটবল দল নয়; এটি শৈশবের স্মৃতি, ভালোবাসা এবং হৃদয়ের একটি অংশ। তার বিশ্বাস, দলটি আবারও নিজেদের ঐতিহ্য ও গৌরব ফিরে পাবে—এটি শুধু সময়ের অপেক্ষা।

সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিকভাবে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবু পলাশও আশা নিয়ে লেখেন, ‘সেই দিন আমরা আবার হাসব। আমাদের অশ্রুসিক্ত চোখের প্রতিদান ব্রাজিল দেবে! সে দিন আনন্দে হয়তো কেঁদে কেঁদে এসব দিনের কথা ভাববো!’

সবশেষে নিজেকে আজীবনের ব্রাজিল সমর্থক হিসেবে উল্লেখ করেন এই অভিনেতা।

অন্যদিকে, বর্তমানে প্রচার চলছে পলাশ অভিনীত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর পঞ্চম সিজন। সম্প্রতি মুক্তি পাওয়া বিশেষ একটি পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা ফুটবল দ্বৈরথকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ভিন্নধর্মী গল্প, যেখানে মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়েছে নাটকের চরিত্রগুলোর মধ্যেও।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অর্জুন বিজলানীর সঙ্গে প্রেমের গুঞ্জন মৌনীর
ছবি: সংগৃহীত
শাড়ি প্রতারণার মামলায় মুখ খুললেন তানজিন তিশা
ছবি: সংগৃহীত
বন্যার্তদের জন্য ২৪ জুলাই গাইবেন রুনা লায়লা