• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের আবেদন, যা জানাল দিল্লি ফিফার চূড়ান্ত সিদ্ধান্ত, বিশ্বকাপ ফাইনালের হাফটাইম ১৭ মিনিট চাঁদা না দেওয়ায় যুবদল নেতাকে বেধড়ক পিটুনি, অভিযুক্ত ছাত্রদল নেতা সরকারের পাঁচ মাস পূর্তি, আজ প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন রাজধানীতে সুব্রত বাইনের অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রক বাপ্পি গ্রেপ্তার মন্ত্রী-প্রতিমন্ত্রীদের টার্গেট করে পরিকল্পিত অপপ্রচার গণপূর্তের নথিতে থাকছে না মুজিববর্ষের লোগো তাবিজ দেওয়ার নামে ধর্ষণচেষ্টা, জামায়াত নেতা গ্রেপ্তার সংস্কৃতিসেবীরা কোনো দলের নয়, দেশের সম্পদ: ডিএসসিসি প্রশাসক ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

‘আন্দোলনকারীদের এসএসসি ফলাফল যাচাই করা উচিত’

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ জুলাই ২০২৬, ০৮:১৪ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হকের পদত্যাগসহ তিন দফা দাবিতে মঙ্গলবার (১৪ জুলাই) শুরু হওয়া শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। আন্দোলনের শুরুতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, অভিভাবক, সাধারণ মানুষ এবং শোবিজ অঙ্গনের কয়েকজন তারকা শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানালেও, পরবর্তীতে কিছু সহিংস ঘটনার পর পরিস্থিতি নিয়ে নতুন করে সমালোচনা শুরু হয়।

আন্দোলন চলাকালে এক বৃদ্ধকে লাথি মারার ভিডিও এবং কয়েকটি স্থানে বাস ভাঙচুর ও গণপিটুনির ঘটনা সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। শিক্ষার্থীদের এমন আচরণে ক্ষুব্ধ ছোটপর্দায় জনপ্রিয় অভিনেতা অ্যালেন শুভ্র।

শুক্রবার (১৯ জুলাই) নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করে তিনি লেখেন, ‘আহারে, এদের আইনের আওতায় আনা উচিত।’

কিছু সময় পর আরেকটি পোস্টে অভিনেতা মন্তব্য করেন, ‘যারা আন্দোলন করছে তাঁদের এসএসসি পরীক্ষার ফলাফল যাচাই করা উচিত। নটর ডেম, ভিকারুননিসা’সহ আরও শীর্ষ ২০টি কলেজের একটা শিক্ষার্থীকেও রাস্তায় দেখলাম না। যাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে তাঁদেরকে রাস্তা অবরোধ করতে না বলা উচিত। সরকারের কঠোরভাবে এদেরকে ফেরানো উচিত।’

এদিকে শিক্ষার্থীদের আন্দোলন এবং তা ঘিরে তৈরি হওয়া পরিস্থিতির মধ্যে সংসদে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক। একই সঙ্গে তিনি জানান, বন্যার কারণে পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা হবে। সরকারের পক্ষ থেকে শিক্ষার্থীদের এই দাবিও মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অর্জুন বিজলানীর সঙ্গে প্রেমের গুঞ্জন মৌনীর
ছবি: সংগৃহীত
শাড়ি প্রতারণার মামলায় মুখ খুললেন তানজিন তিশা
ছবি: সংগৃহীত
বন্যার্তদের জন্য ২৪ জুলাই গাইবেন রুনা লায়লা