• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

পূজা চেরির বাগদান নিয়ে গুঞ্জন

ভিওডি বাংলা ডেস্ক    ১৭ জুলাই ২০২৬, ০৮:৫৩ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির ব্যক্তিগত জীবন আবারও আলোচনায়। শোবিজ অঙ্গনে নতুন করে গুঞ্জন ছড়িয়েছে, প্রায় দুই বছর আগেই নাকি বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। যদিও এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্টোরি শেয়ার করেন পূজা। সেটিকে ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা আলোচনা। অনেকের ধারণা, জীবনের নতুন অধ্যায়ের ইঙ্গিতই হয়তো দিয়েছেন তিনি। তবে বিষয়টি নিয়ে পূজা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

বিনোদন অঙ্গনের বিভিন্ন সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে বাগদান সম্পন্ন করেন পূজা। এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, তিনি এনগেজড। পাশাপাশি তিনি বলেছিলেন, পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তবে সে সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি।

ব্যক্তিগত জীবন সবসময় প্রচারের আড়ালেই রাখতে পছন্দ করেন পূজা চেরি। সম্পর্ক বা বিয়ে নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেছেন তিনি। ফলে নতুন করে ছড়িয়ে পড়া বাগদানের গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত নীরব রয়েছেন এই অভিনেত্রী।

শোবিজ সংশ্লিষ্ট অনেকের ধারণা, ব্যক্তিগত সম্পর্ককে জনসম্মুখের আলোচনার বাইরে রাখতেই বিষয়টি প্রকাশ করছেন না পূজা। তবে তার বাগদান বা সম্ভাব্য জীবনসঙ্গীর পরিচয় নিয়ে এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। তাই বিষয়টিকে আপাতত গুঞ্জন হিসেবেই দেখা হচ্ছে।

ভিওডি বাংলা/তা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
অর্জুন বিজলানীর সঙ্গে প্রেমের গুঞ্জন মৌনীর
ছবি: সংগৃহীত
শাড়ি প্রতারণার মামলায় মুখ খুললেন তানজিন তিশা
ছবি: সংগৃহীত
বন্যার্তদের জন্য ২৪ জুলাই গাইবেন রুনা লায়লা