পেরুতে ৫.৬ মাত্রার ভূমিকম্প

মধ্য পেরুতে ৫ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
শনিবার (১৮ জুলাই) ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।
সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ২২ কিলোমিটার গভীরে। এতে মধ্য পেরুর বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। কম্পনের কারণে ঘরবাড়ি কেঁপে ওঠে এবং বিভিন্ন স্থানে তাক থেকে জিনিসপত্র পড়ে যায়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এদিকে, সম্ভাব্য আফটারশক এবং ক্ষয়ক্ষতির আশঙ্কায় জরুরি সেবা সংস্থাগুলো সতর্ক অবস্থানে রয়েছে। একই সঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।
ভিওডি বাংলা/বিন্দু








মন্তব্য