• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক

মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ

  নিজস্ব প্রতিবেদক
প্রকাশ:  ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৫ এ.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইরানে টানা দুই সপ্তাহ হামলা চালানোর পর গত দুইদিন ধরে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। মূলত ইরানের পাল্টা হামলা প্রতিহত করার জন্য যে ইন্টারসেপ্টর মিসাইল রয়েছে সেটি ফুরিয়ে যাওয়ার আশঙ্কা থেকে হামলা থেকে বিরত আছে মার্কিনিরা।

রোববার (২৬ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস।

তারা বলেছে, গত সপ্তাহে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার শীর্ষ পরামর্শকদের মধ্যে ইন্টারসেপ্টর মিসাইল ফুরিয়ে যাওয়া নিয়ে আলোচনা হয়। এরপরই গত সপ্তাহের শেষ দিকে বড় হামলার সিদ্ধান্ত থেকে সরে আসা হয়।

গত শুক্রবার ট্রাম্প জানান ইরানের বিরুদ্ধে তারা বিমান হামলা জোরদার করবেন। কিন্তু শীর্ষ পরামর্শকদের সঙ্গে বৈঠকের পর সে সিদ্ধান্ত পরিবর্তন করেছেন তিনি।

সংশ্লিষ্ট দুটি সূত্র নিউইয়র্ক টাইমসকে বলেছেন, মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ জেনারেল ডেন কেইন ব্যক্তিগতভাবে বলেন তারা চাইলে ইরানের বিরুদ্ধে বড় হামলা চালাতে পারেন। কিন্তু এর প্রভাবে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সেনাদের কাছে যে ইন্টারসেপ্টর আছে সেগুলো শেষ হয়ে যেতে পারে।

ট্রাম্প সরকারের আরেকজন কর্মকর্তা জানিয়েছেন, তীব্র হামলা চালিয়ে ইরানকে আলোচনার টেবিলে আনা যাবে এ নিয়েও তাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে। কারণ সাম্প্রতিক যেসব হামলা তারা চালিয়েছেন সেটির কারণে ইরানিরা  উল্টো একত্রিত রয়েছে এবং তারা একটি বিদেশি হুমকির দিকে নজর রাখতে পেরেছে।

গত শুক্রবার ও গতকাল শনিবার রাতে যুক্তরাষ্ট্র ইরানে কোনো হামলা চালায়নি।

সূত্র: নিউইয়র্ক টাইমস

ভিওডি বাংলা/বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
ইরানি হামলার শঙ্কায় ট্রাম্পের বিমান পরিবর্তন
ছবি: সংগৃহীত
প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায়
ছবি: সংগৃহীত
ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী