• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

যুক্তরাষ্ট্রের চিঠির অপেক্ষায় বসে থাকবে না ইরান

   ১০ মার্চ ২০২৫, ১১:৫২ এ.এম.

ভিওডি বাংলা রিপোর্ট

ইরান নিজস্ব সক্ষমতা ও শক্তির ওপর নির্ভরশীল বলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে আসা কোনো চিঠির জন্য অপেক্ষা করবে না বলে জানিয়েছেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ।  

রোববার(৯ মার্চ ) পার্লামেন্টের উন্মুক্ত অধিবেশনে দেওয়া এক বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানে সর্বোচ্চ নেতার কাছে চিঠি পাঠানোর দাবি করার দু’দিন পর কলিবফ এ মন্তব্য করলেন। 

ট্রাম্প তার সাক্ষাৎকারে দাবি করেছেন, তিনি ইরানের পরমাণু কর্মসূচির ব্যাপারে চুক্তি করার লক্ষ্যে তেহরানের সঙ্গে বসতে চান। একইসঙ্গে আলোচনায় না বসলে ইরানকে সামরিক হামলার হুমকিও দেন মার্কিন প্রেসিডেন্ট।

এ সম্পর্কে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, অভ্যন্তরীণ খাতে ইরানের বহুমুখী সক্ষমতা রয়েছে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে ইরান এমন একটি অবস্থানে পৌঁছাতে সক্ষম যেখানে শত্রুদের সামনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না।

কলিবফ বলেন, অন্যান্য দেশের সঙ্গে ট্রাম্পের আচরণ দেখে বোঝা যায়, তিনি আলোচনার যে প্রস্তাব দিয়েছেন তা ইরানকে নিরস্ত্র করার লক্ষ্যে একটি ধোঁকাবাজি ছাড়া আর কিছু নয়। 

আলোচনার প্রস্তাব দেওয়ার একই সময়ে হুমকি ও অপমানজনক ভাষায় কথা বলা সদিচ্ছার পরিচয় বহন করে না বলেও মন্তব্য করেন তিনি।  

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা