• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জম্মু-কাশ্মিরে ভূমিকম্প

   ১৪ মার্চ ২০২৫, ১০:১৫ এ.এম.

আন্তর্জাতিক ডেস্ক
মধ্যরাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতশাসিত জম্মু ও কাশ্মির এবং লাদাখের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে এর মাত্র ছিল ৫ দশমিক ২। এই ভূমিকম্পের উৎসস্থল ছিল কার্গিল।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় ভোররাত ৩টার দিকে এই ভূমিকম্প আঘাত হানে।

প্রতিবেদনে আরও বলা হয়, মধ্যরাতে আঘাত হানা ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে ছিল। ভারতের জাতীয় ভূকম্পন পরিমাপ কেন্দ্র ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি এ তথ্য জানিয়েছে।

রাত ২টা ৫০ মিনিটে লাদাখ এবং জম্মু ও কাশ্মীরের বিস্তীর্ণ এলাকাজুড়ে হঠাৎই কম্পন অনুভূত হওয়ার পরে স্থানীয় বাসিন্দাদের অনেকেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমিকম্পের জেরে এখনও পর্যন্ত কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, লাদাখ অঞ্চলটি ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ‘সিসমিক জোন ৪’-এর মধ্যে পড়েছে। কোনও অঞ্চলে ভূমিকম্পের আশঙ্কা কতটা রয়েছে, তার ওপর নির্ভর করে এই অঞ্চলগুলোকে ভাগ করা হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা