• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কিশোরগঞ্জের ইটনা উপজেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক হলো ছাত্রলীগ নেতা

   ১৬ মার্চ ২০২৫, ১২:১০ পি.এম.

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

এক ছাত্রলীগ নেতাকে ইটনা উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক করায় শুরু হয়েছে তুমুল আলোচনা-সমালোচনা। 

শনিবার (১৫ মার্চ) কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলা ঘোষিত ৭৮ সদস্যের আহ্বায়ক কমিটিতে তানভীর আহম্মেদ হেরীকে আহ্বাক করা হয়। নিষিদ্ধ ছাত্রলীগ সংশ্লিষ্টতার কারণে কমিটি ঘোষণা হওয়ার পর থেকে সমালোচনার ঝড় ওঠে। তাকে অবিলম্বে কমিটি থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন অনেকেই। 

তানভীর আহম্মেদ হেরী ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের লাইমপাশা মীর বাড়ির ইব্রাহিম মিয়ার ছেলে। তিনি ইটনা উপজেলার মৃগা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ও বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য।

জানা গেছে, গতকাল শনিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলার ৭৮ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে আহ্বায়ক করা হয় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা তানভীর আহম্মেদ হেরীকে। তানভীর আহম্মেদ হেরী গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করলেও কমিটিতে তার পরিচয় দেয়া বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে অধ্যায়নরত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ত্যাগী নেতারা বলছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংশ্লিষ্টটা গোপন করতেই সে এই প্রতারণা আশ্রয় নিয়েছে। 

তানভীর আহম্মেদ হেরী'র সঙ্গে এ বিষয় কথা বলার জন্য তার মোবাইল নাম্বারে একাধিকবার ফোন দিলেও বন্ধ থাকায় সংযোগ পাওয়া যায়নি।

কিশোরগঞ্জ জেলা শাখার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমিটির আহ্বায়ক ইকরাম হোসেন জানান, তানভীর আহম্মেদ হেরী ইটনা উপজেলা নব গঠিত কমিটির আহ্বায়ক। যদি তার ছাত্রলীগের সংশ্লিষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
আমরা ভারত যাওয়ার স্বপ্ন দেখি না
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির
কেউ কারও সম্মানে আঘাত না করি: জামায়াত আমির
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার