• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

সৎ ভাইয়ের স্ত্রীকে

ধর্ষণ চেষ্টার অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

   ১৬ মার্চ ২০২৫, ০৭:৫৩ পি.এম.

খুলনা প্রতিনিধি 

খুলনা সিটি করপোরেশনের ১৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও সোনাডাঙ্গা থানা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মনির বিরুদ্ধে তার সৎ ভাইয়ের স্ত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।  

আদালত সূত্রে জানা গেছে, তার সৎ ভাইয়ের স্ত্রী গত ১৯ ফেব্রুয়ারি খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এ অভিযোগ দায়ের করেন। মিস পিটিশন নং-২৫/২৫। আদালত অভিযোগটি গ্রহণ করে তদন্তের নির্দেশ দেন। পরবর্তী তদন্ত শেষে আগামী ২০ মার্চের মধ্যে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দেওয়া হয়েছে।  

মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি দুপুর ১টার দিকে খুলনার হাজী ইসমাইল লিংক রোড এলাকায় বাদীর স্বামীর বাসার শয়নকক্ষে এ ঘটনা ঘটে। বাদী গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন, সে সময় অভিযুক্ত বিএনপি নেতা মনি আগে থেকেই দরজার আড়ালে লুকিয়ে ছিলেন। তিনি হঠাৎ করে বাদীকে জাপটে ধরে খাটের ওপর ফেলে দেন এবং শরীরের বিভিন্ন স্থানে স্পর্শ করেন।  

অভিযোগে আরও বলা হয়, বিএনপি নেতা মনি বাদীকে বিবস্ত্র করে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে বাদী তাকে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে দেন। এতে ক্ষিপ্ত হয়ে তিনি বাদীর শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে মারধর করেন। এতে বাদীর শরীরে থেঁতলে যাওয়া দাগ ও গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়।  

পরিবারের অন্য সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত মনি বাদীর স্বামী ও দুই সন্তানকে মেরে ফেলার হুমকি দিয়ে দ্রুত পালিয়ে যান। এরপর বাদীকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই খুলনার পুলিশ পরিদর্শক মো. ইকরাম হোসেন বলেন, আদালতের নির্দেশনায় মামলার তদন্ত চলছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার