• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ছাত্রদল নেতার খাটের নিচ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

   ২২ মার্চ ২০২৫, ০৯:১৫ পি.এম.

ফেনী প্রতিনিধি 

ফেনীর দাগনভূঁইয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল হাসান জাবেদের শয়নকক্ষ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বেশকিছু ককটেল তৈরির ও মাদক সেবনের সরঞ্জাম এবং দু’রাউন্ড বুলেট উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২২ মার্চ) দুপুরের দিকে বিষয়টি যৌথবাহিনীর পক্ষ থেকে ভিডিও বার্তার মাধ্যমে নিশ্চিত করা হয়েছে।

যৌথবাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে ফেনীর দাগনভূঁইয়া পৌরসভার আজিজ ফাজিলপুর এলাকার মৃত রেজাউল হকের বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সদস্যরা।

এ সময় রেজাউল হকের ছেলে ও উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল হাসান জাবেদের শয়নকক্ষের খাটের পাটাতনের নিচ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, বেশকিছু ককটেল তৈরির ও মাদক সেবনের সরঞ্জাম এবং দু’রাউন্ড বুলেট উদ্ধার করা হয়। তবে অভিযানের আগে বিষয়টি টের পেয়ে ঘর ছেড়ে পালিয়ে যায় অপকর্মের হোতা মো. আশরাফুল হাসান জাবেদ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। 

ফেনী জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন জানান, দাগনভুঁইয়া উপজেলা ছাত্রদল নেতা জাবেদের বাসা থেকে বিভিন্ন অবৈধ সরঞ্জামাদি উদ্ধারের বিষয়টি শুনেছি। এ বিষয়ে খোঁজ-খবর নেওয়া হচ্ছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার