• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
চট্টগ্রামের ফটিকছড়িতে বীর মুক্তিযোদ্ধার মরদেহ উদ্ধার হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে আওয়ামী লীগের মামলা ইরানের সঙ্গে সংলাপ নিয়ে নতুন তথ্য দিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট রৌমারীতে ৭ দিন ধরে সীমান্ত শুন্যরেখায় ৫ যুবক তিন বড় ইস্যুতে ‘কোনো আপস নয়’ রাজপথে থাকার ঘোষণা পাটওয়ারীর বাংলাদেশিদের সমর্থন চাইলেন মার্কিন রাষ্ট্রদূত সমুদ্রসম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী সেতু কর্তৃপক্ষের ‘সঞ্জিবনী কোর্স’ সম্পন্ন, দক্ষতা বৃদ্ধিতে নতুন উদ্যোগ অর্থ ও ক্ষমতা নয়, কর্মই মানুষকে স্মরণীয় করে রাখে: ডিএসসিসি প্রশাসক মুন্সীগঞ্জের উন্নয়নে একাধিক কর্মসূচিতে স্থানীয় সরকার মন্ত্রী

শেখ মুজিবের ভাষণ প্রচার করায় পেটুনি, মাইক ভাঙচুর

   ২৬ মার্চ ২০২৫, ০৬:৩৫ পি.এম.

ঝিনাইদহ প্রতিনিধি 

ঝিনাইদহের কালীগঞ্জে স্বাধীনতা দিবসে মাইকে শেখ মুজিবের ভাষণ প্রচার করায় বিক্ষুব্ধ ছাত্র-জনতা হামলা চালিয়ে মাইক ভাঙচুর করেছে। এ সময় মুক্তিযোদ্ধা সংসদ ভবনের কেয়ারটেকার সাগর হোসেন নামে একজন আহত ও মাইকের কিছু অংশ নিয়ে গেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

বুধবার (২৬ মার্চ) সকাল ৯টার দিকে শহরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনে মাইকে শেখ মুজিবের ভাষণ বাজালে এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ শহরের দেশ মাইক অ্যান্ড অডিও প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ইয়াকুব আলী জানান, সকালে মুক্তিযোদ্ধা লিয়াকত আলী এক হাজার টাকা ভাড়ায় একটি মাইক সেট মুক্তিযোদ্ধা ভবনে নিয়ে যায়।

তিনি শুনেছেন, ওই ভবনের কেয়ার টেকার সাগর হোসেন মাইকে শেখ মুজিবের ভাষণ বাজাচ্ছিলেন। এ সময় স্থানীয় কয়েকজন তাকে নিষেধও করে। কিন্তু এরপরও মুজিবের ভাষণ চলতে থাকে। মাইকে এমন ভাষণ প্রচার শুনতে পেয়ে বিক্ষুব্ধ ছাত্র-জনতা সকাল ৯টার দিকে মিছিল নিয়ে ওই ভবনে হামলা চালায়। তারা কেয়ারটেকার সাগর হোসেনকে মারপিট করে এবং মাইক ভাঙচুর করে মাইকের হরেন নিয়ে যায়।

এ বিষয়ে মুক্তিযোদ্ধা লিয়াকত হোসেন জানান, যেকোনো প্রোগ্রাম তিনিই মাইক ভাড়া করে থাকেন। আজও তিনি মাইক ভাড়া করেছিলেন এবং সাগরকে দেশাত্মবোধক গান বাজানোর জন্য নির্দেশ দিয়েছিলেন। মুজিবের ভাষণ বাজানোর বিষয়ে তিনি কিছুই জানেন না বলে জানান।

কালীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হেলাল উদ্দিন জানান, হামলা বা মারপিটের ঘটনার বিষয়টি তিনি কিছুই জানেন না। কেয়ার টেকার সাগর তাকে ভাষণ প্রচার নিয়ে কিছুই বলেনি। কেউ বা দুষ্ট চক্র তাদের ভাবমূর্তি নষ্ট করতে এমন ঘটনা ঘটাতে পারে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মৃত্যু
ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মৃত্যু
সিডিএ’তে প্ল্যান পাসে হয়রানি করলে কঠোর ব্যবস্থা: চেয়ারম্যান
সিডিএ’তে প্ল্যান পাসে হয়রানি করলে কঠোর ব্যবস্থা: চেয়ারম্যান
রাজারহাটে রাস্তার মাঝেই বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী
রাজারহাটে রাস্তার মাঝেই বিদ্যুতের খুঁটি, ভোগান্তিতে এলাকাবাসী