• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

আল আকসায় ঈদের নামাজে মুসল্লিদের ঢল

   ৩০ মার্চ ২০২৫, ০৩:১১ পি.এম.

আন্তর্জাতিক ডেস্ক 

ইসরায়েলি বাহিনীর ব্যাপক কড়াকড়ির মধ্যেও জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। আল-আকসা মাসজিদে ঈদের নামাজে ঢল নামে মুসল্লিদের। ইসলামের তৃতীয় পবিত্র এ মসজিদটিতে নামাজ আদায়ে বিধিনিষেধ আরোপ করে রেখেছে ইসরায়েল।

রোববার (৩০ মার্চ) আল-আকসায় ঈদের নামাজ আদায়ে জড়ো হন হাজার হাজার মুসল্লি। শেষ রোজার দিনও আল আকসা প্রাঙ্গণে নামাজ আদায় করেছেন ৭৫ হাজার মুসল্লি।

মুসলমানদের অন্যতম বড় উৎসব ঈদুল ফিতর পালিত হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। অথচ এই দিনেও ফিলিস্তিনি মুসলমানদের মনে আনন্দের পরিবর্তে আতঙ্ক বিরাজ করছে। প্রতিনিয়ত হামলা হচ্ছে গাজা উপত্যকায়। ঈদেও কড়াকড়ি অবস্থানে ছিল ইসরায়েলি সেনারা।

এর আগে মসজিদের প্রবেশমুখে মুসল্লিদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে ইসরায়েলি সেনারা। ব্যাপক তল্লাশির পর ঈদের নামাজ আদায়ের সুযোগ পান ফিলিস্তিনিরা।

২০২৪ সালে মসজিদটিতে ৪০ হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। এর আগের বছর ইসরায়েলি আগ্রাসনের মধ্যেও ১০ লাখ ‍মুসল্লি মসজিদটিতে ঈদের নামাজ পড়েছিলেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা