• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

আমরা ঈদ আনন্দ করব, ঈদ মিছিল করব: আসিফ মাহমুদ

   ৩১ মার্চ ২০২৫, ০৫:৪২ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঈদের দিন ঘরে বসে আমাদের আর ঈদ পালন করতে হবে না। আমরা ঈদ আনন্দ করব, ঈদ মিছিল করব। একে অপরের সঙ্গে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেব। ভবিষ্যতে আরও বড় পরিসরে ঈদ উৎসবের আয়োজন করব।

সোমবার (৩১ মার্চ) জাতীয় সংসদের সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) আয়োজিত ঈদ আনন্দ উৎসবে তিনি এই কথা বলেন।
 
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আসিফ মাহমুদ বলেন, আজকের এই আনন্দের দিনে আমি মনে করতে চাই সেসব শহীদ ভাইদের কথা, যাদের কারণে আজকের ঈদ এতো আনন্দময় হয়েছে। তাদের আত্মত্যাগের কারণেই আজ শতবর্ষী ঈদ উদযাপনের যে ঐতিহ্য, তা আয়োজন করা সম্ভব হয়েছে।

এর আগে সকাল ৮টায় চীন মৈত্রী সম্মেলনের পাশের মাঠে ঈদের জামাত শেষে সুলতানি আমলের আদলে শোভাযাত্রা বের হয়। এতে উপদেষ্টা আসিফ মাহমুদসহ লাখো মানুষ অংশ নেন।

মিছিলে ছিল সুসজ্জিত পাঁচটি শাহী ঘোড়া, ১৫টি ঘোড়ার গাড়ি, ব্যান্ড পার্টি ও বাদ্যযন্ত্র। এ ছাড়া সুলতানি মোগল আমলের ইতিহাসচিত্র সম্বলিত পাপেট শো আয়োজন করা হয়। যা অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। মিছিল শেষে অংশগ্রহণকারীদের সেমাই ও মিষ্টি খাওয়ানো হয়। পরে সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই আয়োজন শেষ করা হয়।

মিছিলে অংশ নেওয়া একাধিকজন জানান, অনেকদিন পর শহরে এভাবে ঈদ উদযাপিত হচ্ছে। সত্যিই খুবই ভালো লাগছে। এমন আয়োজন যদি প্রতিবছর হয়, তাহলে ঈদের আনন্দ আরও বহুগুণ বেড়ে যাবে। 

তারা আরও জানান, আগে এমন ঈদ মিছিলের কথা শুনতাম, কিন্তু কখনও দেখার সৌভাগ্য হয়নি। আমাদের পুরনো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে এমন আয়োজন বারবার হওয়া উচিত।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, আমাদের উদ্দেশ্য ঢাকার হারিয়ে যাওয়া ঐতিহ্যগুলো ফিরিয়ে আনা। এই ঈদ আনন্দ মিছিল তারই একটি অংশ। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই আয়োজন করা হবে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়ন প্রকল্পে দুর্নীতি-ধীরগতি আর সহ্য করা হবে না
পরিকল্পনা প্রতিমন্ত্রী উন্নয়ন প্রকল্পে দুর্নীতি-ধীরগতি আর সহ্য করা হবে না
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার
পররাষ্ট্রমন্ত্রী ও উপদেষ্টা চীন সফরে যাচ্ছেন মঙ্গলবার