• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

জুলাই বিপ্লবে শহীদ

ডা. রুবেলের পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার

   ১ এপ্রিল ২০২৫, ০৫:৫৯ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 
জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে নিহত ডা. কবিরুল ইসলাম রুবেল-এর পরিবারকে ঈদ উপহার দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

মঙ্গলবার(১ এপ্রিল) রাজধানীর মোহাম্মদপুরে শহীদ রুবেলের বাসায় পরিবারের সদস্যদের সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপলক্ষে সৌজন্যমূলক সাক্ষাত করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকূল ইসলাম।

এসময় তিনি তারেক রহমানের পক্ষ থেকে পরিবারকে ঈদ উপহার তুলে দেন।

জুলাই অভ্যুত্থানে দুইজন চিকিৎসক শহীদ হয়েছিলেন। যাদের একজন ছিলেন ডাঃ সজীব। তিনি ঢাকার উত্তরায় শহীদ হন ১৮ জুলাই। আর ডা. কবিরুল ইসলাম রুবেল মোহাম্মদপুরে শহীদ হন ৫ই আগষ্ট। তিনি বাংলাদেশ মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ও ইস্পাহানী ইসলামিয়া আই ইন্সটিটিউট ও হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এর আগে শহীদ ডা. সজীবের পরিবারের সাথে দেখা করেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকূল ইসলাম ও একদল বিশেষজ্ঞ চিকিৎসকদল। 

এসময় জুলাই আন্দোলনে শান্তি সমাবেশে আন্দোলনের পক্ষে কন্ঠস্বর তোলা বিশিষ্ট বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডাঃ আব্দুস শাকুর খান উপস্থিত ছিলেন। 

এসময় তারা শহীদ পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এবং ভবিষ্যতে তাদের যেকোনো প্রয়োজনে সার্বিক সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী