• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অতিরিক্ত

ভাড়া আদায়, হানিফ পরিবহনকে জরিমানা

   ৩ এপ্রিল ২০২৫, ০৯:২৫ পি.এম.

রাজশাহী প্রতিনিধি 

যাত্রীর থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। হানিফ পরিবহনের বাসটি রাজশাহী-ঢাকা রুটে চলাচল করে।

অভিযান পরিচালনা করেন বিআরটিএর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর এলাকায় হাইওয়ে চেকপোস্টে এই অভিযান পরিচালিত হয়। 

জানা গেছে, সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে বাসের ভাড়া, গাড়ির গতি নিয়ন্ত্রণ, কাগজপত্র চেকিং করা হয়। এছাড়াও নন-এসি বাসের টিকিটের গায়ে ৮২০ টাকা লেখা থাকলেও নির্ধারিত ভাড়া ৬৯০ টাকা। কিন্তু যাত্রীদের কাছ থেকে ৯০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত ভাড়া আদায় করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৩৪ ও ১০২ ধারার আওতায় তাৎক্ষণিকভাবে হানিফ পরিবহনের চারটি গাড়িকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিআরটিএর রাজশাহী বিভাগীয় অফিসের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলপনা ইয়াসমিন বলেন,  যাত্রীর কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে হানিফ পরিবহনকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আগে ভাড়ার তালিকা প্রকাশ না করা ও অতিরিক্ত ভাড়া আদায়ের কারণে হানিফ পরিবহনকে সতর্ক করা হয়েছিল।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার