সাড়ে ছয় হাজার সিম জব্দ
ডিবির বিশেষ অভিযানে ৬ অনলাইন জুয়াড়ী গ্রেপ্তার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ বিশেষ অভিযান চালিয়ে অনলাইন জুয়া প্রতিরোধে সংঘবদ্ধ একটি চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে।
এ সময় তাদের কাছ থেকে ৬,৬০০টি মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস (বিকাশ/নগদ) অ্যাকাউন্ট-সংবলিত সিমকার্ড, ৬৭টি বিভিন্ন কোম্পানির সিমকার্ড, ৭০টির বেশি মোবাইল ডিভাইস, একটি ল্যাপটপ ও একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১৬) জুলাই দুপুর ১২ টায় ডিএমপির মিডিয়া সেন্টারে অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান|
বিশেষ অভিযানে গ্রেফতারকৃতরা হলো, মো: আরিফুল ইসলাম রিফাত (২৩), মো: আরমান হোসেন জিহাদ (২৩), মো: মাসুদ হোসেন (২২), মো: আব্দুল রাব্বী (২৩), মো: কৌশিক আহমেদ শুভ (২৩) ও মো: মশিউর রহমান তারেক (২০)।
ডিবি’র সূত্রে জানা যায়, সাইবার মনিটরিংয়ের মাধ্যমে ডিবি অনলাইনে পরিচালিত একাধিক জুয়ার ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ শনাক্ত করেন| এসব জুয়ার প্ল্যাটফর্মে লেনদেন পরিচালনার জন্য মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসের এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা হচ্ছে| এ কার্যক্রমের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করে গাজীপুরের টঙ্গীর একটি রিসোর্টে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করা হয়| গ্রেফতারকৃতদের তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের সহায়তায় কুমিল্লা সদরের একটি হোটেল থেকে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
ভিওডি বাংলা/আর








মন্তব্য