• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

সৌদি আরব

বাংলাদেশসহ ১৩ দেশের ওপর সাময়িক ভিসা নিষেধাজ্ঞা

   ৬ এপ্রিল ২০২৫, ০১:১০ পি.এম.

নিজস্ব প্রতিবেদক 

মাস দুয়েকের মধ্যেই শুরু হচ্ছে পবিত্র হজ। তাই নিরাপত্তা, অতিরিক্ত ভিড় এবং অনাকাঙ্খিত ঘটনা এড়াতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সৌদি আরব। হজ মৌসুমে বাংলাদেশ, ভারত, পাকিস্তানসহ মোট ১৩টি দেশের নাগরিকদের জন্য ওমরাহ, ব্যবসা ও পারিবারিক ভিসায় সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এক প্রতিবেদনে সংবাদমাধ্যম জিও নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই ভিসা নিষেধাজ্ঞা জুনের মাঝামাঝি পর্যন্ত বজায় থাকতে পারে। তবে আগামী ১৩ এপ্রিল পর্যন্ত ওমরাহ ভিসাধারীরা সৌদি আরবে প্রবেশের অনুমতি পাবেন।

নিষেধাজ্ঞার আওতায় রয়েছে পাকিস্তান, ভারত, বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন।

কেউ যদি নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সৌদি আরবে প্রবেশ বা অবস্থান করে তাহলে তার বিরুদ্ধে পাঁচ বছরের জন্য সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হতে পারে।  

সৌদি সরকার পাকিস্তানকে ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে। সেইসঙ্গে দেশটির ওমরাহ ভিসাধারীদের ২৯ এপ্রিলের মধ্যে সৌদি আরব ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা