• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মির্জা ফখরুলের জন্য দোয়া চাইলেন জামায়াত প্রার্থী

   ৬ এপ্রিল ২০২৫, ১০:১১ পি.এম.

জ্যেষ্ঠ প্রতিবেদক 

চিকিৎসার জন্য রোববার সিঙ্গাপুর গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার স্ত্রী রাহাত আরা বেগমও সঙ্গে রয়েছেন। তার জন্য দোয়া চেয়েছেন ঠাকুরগাঁও-১ (সদর) আসনের সম্ভাব্য জামায়াত প্রার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি দেলাওয়ার হোসেন।

রোববার(৬ এপ্রিল) দুপুরে নিজের ফেসবুক পেজে মির্জা ফখরুলের সুস্থতার জন্য দোয়া চেয়ে পোস্ট করেছেন দেলাওয়ার হোসেন। বিষয়টিকে রাজনৈতিক সৌন্দর্য বলছেন অনেকে।

এদিকে ঠাকুরগাঁও-১ (সদর) আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করে থাকেন মির্জা ফখরুল। এবার সেই আসনে জামায়াতে ইসলামী থেকে প্রার্থী হিসেবে চূড়ান্ত হয়েছেন মো. দেলাওয়ার হোসেন। সম্প্রতি তার নাম ঘোষণা করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান।

ফেসবুক পোস্টে দেলাওয়ার হোসেন লিখেছেন, ‘বিএনপির মহাসচিব ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান আমার শ্রদ্ধেয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার চিকিৎসার জন্য সিঙ্গাপুরে গেছেন। মহান আল্লাহ তায়ালা স্যারকে শিফায়ে কামিলা আজিলা দান করুন।’

মোহা. ইয়াসিন নামের একজন লিখেছেন,‘ ভিন্ন মতের প্রতি যে শ্রদ্ধা করার নিয়ম জামায়েত নেতা থেকে শেখা উচিত’।

আরেকজন লেখেন, ‘রাজনৈতিক ব্যক্তিদের কাছ থেকে এরকম আচরণ প্রত্যাশা করি এবং করা উচিত’।

প্রসঙ্গত, সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে স্ত্রীসহ মির্জা ফখরুল সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভোরে তেজগাঁওয়ে আ’লীগের বিক্ষোভ মিছিল
ভোরে তেজগাঁওয়ে আ’লীগের বিক্ষোভ মিছিল
উন্নয়ন দিয়েই যদি সরকার টিকত তাহলে শেখ হাসিনা পালাতেন না
উন্নয়ন দিয়েই যদি সরকার টিকত তাহলে শেখ হাসিনা পালাতেন না
গণমাধ্যম খাতে সংস্কার জরুরি: গোলাম পরওয়ার
গণমাধ্যম খাতে সংস্কার জরুরি: গোলাম পরওয়ার