• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অটোরিক্সার ধাক্কায় প্রাণ গেল পাগলা মসজিদের মক্তবের শিক্ষকের

   ১৫ এপ্রিল ২০২৫, ০৭:৪২ পি.এম.

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

রাস্তা পার হতে গিয়ে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ মক্তবের শিক্ষক মাওলানা আলী আকবর (৬০) মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের সড়কে এই ঘটনা ঘটে।

নিহত মাওলানা আলী আকবর পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল ইউনিয়নের দিলালপুর গ্রামের সাইফুদ্দিন আহমেদের ছেলে। তিনি পাগলা মসজিদের মক্তবে শিক্ষকতার পাশাপাশি কিশোরগঞ্জ জেলা প্রশাসকের ডাকবাংলো মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। তিনি শহরের গাইটাল এলাকা ভাড়া বাসায় বসবাস করতেন।

জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জ পাগলা মসজিদ থেকে যোহরের নামাজ পড়ানোর উদ্দেশ্যে রওনা হোন। এসময় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনের সড়ক পার হওয়ার সময় একটি ব্যাটারি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি সড়কে পড়ে যান। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন মাওলানা আলী আকবরের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। 

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার