• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা অসন্তুষ্ট বিএনপি

   ১৬ এপ্রিল ২০২৫, ০২:২৬ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য সময় নিয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বক্তব্যে বিএনপি সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো ডেডলাইন দেননি। তিনি বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান। আমরা এ কথায় একেবারেই সন্তুষ্ট নই।’

বুধবার (১৬ এপ্রিল) প্রধান উপদেষ্টার সঙ্গে পৌনে দুই ঘণ্টা বৈঠক শেষে বেরিয়ে দুপুর ২টায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমরা আমাদের উদ্বেগের কারণগুলো জানিয়েছি। প্রধান বিষয়টি ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। আমরা বলেছি, বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি এবং দেশের যে অবস্থা, তাতে আমরা বিশ্বাস করি, এখানে অতিদ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যদিয়েই সমস্যাগুলো সমাধান করতে হবে। একইসঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে, উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করছি। গত কয়েকদিন আগে সংস্কার নিয়ে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে।’

মির্জা ফখরুল বলেন, ‘আমরা খুব স্পষ্ট করে বলছি, যে বিষয়গুলোতে সব দলগুলোর ঐকমত্য হবে, সেগুলো নিয়ে আমরা একটি চার্টার করতে রাজি আছি। তারপরেই আমরা সেটির ওপর ভিত্তি করে পরবর্তী নির্বাচনের দিকে চলে যেতে পারি। বাকি সংস্কারের যে বিষয়গুলোতে আমরা ঐক্যবদ্ধ হবো, সেগুলো যে রাজনৈতিক দল নির্বাচিত হয়ে আসবে, তারা সেগুলোকে বাস্তবায়িত করার ব্যবস্থা নেবে। এটিই ছিল আমাদের মূল কথা।’

বিএনপি মহাসচিব বলেন, ‘প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট কোনো ডেডলাইন দেননি। তিনি বলেছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন শেষ করতে চান।’

প্রধান উপদেষ্টার এ কথায় আপনারা সন্তুষ্ট কি না, জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘আমরা এ কথায় একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, কাট আউট টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয়, তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি, সেটা আরও খারাপের দিকে যাবে। তখন সেটা নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে।’

আজকের প্রধান উপদেষ্টার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আপনাদের দলের অবস্থান কী হবে, এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা দলের সঙ্গে আলোচনা করব। এ ছাড়া অন্যান্য মিত্র দলগুলোর সঙ্গে আলোচনা করে আমরা পরে আপনাদের জানাব।’

অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘প্রধান উপদেষ্টা বলেননি যে নির্বাচন ডিসেম্বরে হবে না, ডিসেম্বরেও হতে পারে। তবে তিনি এটিকে জুন পর্যন্ত নিয়েছেন। তবে আমরা স্পষ্ট করে বলেছি, আমাদের কাট আউট টাইম হলো ডিসেম্বর।

এর আগে দুপুর ১২টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির শীর্ষ নেতাদের বৈঠক শুরু হয়।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রয়েছেন। দলের অন্য সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ইকবাল মাহমুদ টুকু।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী