• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

শনিবার কুবির ভর্তি পরীক্ষা শুরু

   ১৮ এপ্রিল ২০২৫, ১০:১১ পি.এম.
ফাইল ছবি

কুবি প্রতিনিধি
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শনিবার। বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘এ’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হবে এবারের ভর্তিযুদ্ধ। 

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এবার ‘এ’ ইউনিটের ভর্তির জন্য লড়বেন ৯৩ জন এবং ‘সি’ ইউনিটে লড়বেন ৪১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।  

রেজিস্ট্রার দপ্তর সূত্রে জানা গেছে, পরীক্ষার জন্য ইতোমধ্যেই প্রস্তুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ কুমিল্লা শহরের ৩০টি কেন্দ্র। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আগামীকাল সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিট (ব্যবসা শিক্ষা অনুষদ) এবং বিকাল ৩টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) পরীক্ষা। 

চলতি বছর ‘এ’ ইউনিটে ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩২ হাজার ৬৫৮ জন শিক্ষার্থী। প্রতিটি আসনের জন্য লড়বেন ৯৩ জন। ‘সি’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৯ হাজার ৯৫২টি, ফলে আসনপ্রতি প্রতিযোগিতা হবে ৪১ জন শিক্ষার্থীর মধ্যে। 

এছাড়া ‘বি’ ইউনিট (কলা, মানবিক, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী ২৫ এপ্রিল বিকাল ৪টায়। এই ইউনিটে ৪৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৯২ জন, ফলে প্রতিটি আসনের জন্য লড়বেন ৫৪ জন শিক্ষার্থী। 

ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ সোলায়মান বলেন, ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে নেওয়া হয়েছে সর্বাত্মক প্রস্তুতি। কেন্দ্রগুলোতে নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত সদস্যরা। 

চার বছর পর আবারও নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, যা শিক্ষার্থীদের মাঝে নতুন প্রত্যাশা ও আগ্রহ তৈরি করেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য