• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

চট্টগ্রামে যুবদলকর্মীকে গুলি করে হত্যা

   ২০ এপ্রিল ২০২৫, ০৭:২৯ পি.এম.

চট্টগ্রাম প্রতিনিধিঃ 

চট্টগ্রামের রাউজানে মুহাম্মদ মানিক আবদুল্লাহ (৩৬) নামে এক যুবদলের কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টায় রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গরীবুল্লাহ পাড়াস্থ ভান্ডারী কলোনি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মো. মানিক আবদুল্লাহ ওই এলাকার প্রয়াত আব্দুল মোতালেবের ছেলে।

সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১২টায় ভান্ডারী কলোনির হানিফের ভাড়া ঘরে ভাত খেতে গিয়েছিল মানিক। এ সময় অজ্ঞাতনামা ৮-১০ জন অস্ত্রধারী দুর্বৃত্ত শর্টগানের গুলি করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে পালিয়ে যায়।

হত্যাকারীরা মুখোশধারী ছিল। রাতে ঘটনাস্থলে ছুটে যান রাউজান থানার ওসিসহ একদল পুলিশ। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায় পুলিশ।

এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে ঘটনাস্থল থেকে ২ রাউন্ড শর্টগানের কার্তুজের খোসা উদ্ধার করা হয়েছে। 

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার