• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মৃত 'রনি' ও প্রবাসে থাকা কায়েছ মামলার আসামী

   ২৪ এপ্রিল ২০২৫, ১২:১৮ পি.এম.

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

সড়কে প্রকাশ্যে দুলাল মিয়া নামে একজনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে, ১৬ বছর আগে খুন হওয়া রনি! একই সময়, ফরিদ মিয়াকে 'পিঠিয়ে থেতলানো জখম করেছে,৭বছর ধরে মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী কায়েছ মিয়া! আহতরা কিশোরগঞ্জে চিকিৎসা নিলেও, মারা যাওয়া রনি মিয়া ও মালয়েশিয়া থাকা কায়েছ মিয়া এখন মামলার আসামী।

এমনই এক ঘটনার অভিযোগ উঠেছে কিশোরগঞ্জ সদর মডেল থানায় দায়ের করা মামলায়।

সুত্রে জানা যায়, গত ১৭এপ্রিল অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর- আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাপুর গ্রামের কয়েকজন কিশোরগঞ্জ আদালতে একটি মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ পৌর শহরের ডায়বেটিস সমিতির সামনের সড়কে হামলার শিকার হোন একপক্ষ।

পরে, এই ঘটনায় ২০এপ্রিল রোববার কিশোরগঞ্জ মডেল থানায় ৩১জনকে আসামী করে মামলা করেন আব্দুল্লাপুর গ্রামের বাসিন্দা আয়ুব আলী।

অভিযোগ উঠেছে, ৩২৩/২২৬সহ বিভিন্ন অপরাধে দায়ের করা মামলায় আক্তার মিয়া, বাচ্চু মিয়া, কায়েছ মিয়া সহ অনেককে হয়রানি করতে করা হয়েছে আসামী।

মামলার এজহারভুক্ত ৩১নম্বর আসামী রনি মিয়া (২৭) পিতা মোতালিব ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় ২০০৯ সালে ঢাকায় খুন হোন। ২০নম্বর আসামী কায়েছ মিয়া ৭বছর ধরে তিনি মালোশিয়া প্রবাসী। 

এজহার সুত্রে জানা গেছে, মামলার ২ নম্বর স্বাক্ষী দুলাল মিয়া'কে নানাভাবে আহত করার সময়, মামলার ৩১নম্বর আসামি (২০০৯ সালে খুন হওয়া) রনি 'তাহার হাতে থাকা ছুরি দিয়া উক্ত জখমীর ডানকাধে ক্ষুপ মারিয়া মারাত্মক কাটা রক্তাক্ত জখম করে'।

মামলার ২০নং আসামি ৭বছর ধরে মালোশিয়া প্রবাসী কায়েছ মিয়া 'তাহার হাতে থাকা লোহার রড দিয়া সাক্ষী কবির মিয়ার সমস্ত শরীরে বাইরাইয়া নীলা ফোলা ও থেতলানো জখম করে'। পরে, আসামী হাকিম ও কায়েছ মিয়া মিলে 'তাহাদের হাতে থাকা লোহার রড দিয়া স্বাক্ষী ফরিদ মিয়ার সমস্ত শরীরে বাইরাইয়া নীলা ফোলা ও থেতলানো জখম করে'।

এই বিষয়ে মালোশিয়া প্রবাসী কায়েছ মিয়া বলেন, ৭বছর ধরে বিদেশ থাকি, তিন বছর আগে বড় ছেলেকেও মালয়েশিয়া নিয়ে আসছি। আমি কিভাবে দেশে গিয়ে মারপিট করলাম? আমি এই মিথ্যা মামলার বাদী ও স্বাক্ষীর শাস্তি চাই।

নিহত রনি মিয়ার মা রহিমা বলেন, আমার নিভানো আগুন জ্বালিয়ে দিলো ওরা। ২০০৯ সালে ঢাকা বিমানবন্দর এলাকায় খুন হয় আমার ছেলেটা। এখনও সেই মামলা চলছে। খুন হওয়া ছেলেরে আসামি করছে, তাদের উদ্দেশ্য কী? আমি এই ঘটনার বিচার চাই।

আসামী আক্তার মিয়া (৫৫) বলেন, ঘটনার দিন আমি আব্দুল্লাপুর হাওরে হাঁসের খামারে ছিলাম। অলৌকিক ভাবে কিশোরগঞ্জ গেলাম কেম্নে? মিথ্যা আসামী করা হয়েছে আমারে।

মামলার বাদী আয়ূব আলী বলেন, ৭ বছর আগে যদি বিদেশ থাকে, ওনারা কিভাবে জড়িত থাকবো কিশোরগঞ্জ। থাকবো না। এইডা ভুলের মাধ্যমে নাম দিতে পারে। যেরা যেরা (স্বাক্ষী) মাইর খাইছে হেরা প্রত্যেকে নাম কইছে, হেই (সেই) নামগুলো আসামি করা হয়েছে।

এই বিষয়ে কিশোরগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ টুটুল উদ্দিন বলেন, ওসি স্যার ছুটিতে আছেন। এই বিষয়টি এখনই অবগত হলাম। মামলাটি তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে আইনানূগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভিওডি বাংলা/মোঃ ওমর সিদ্দিক রবিন/এম  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার