• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

আ.লীগ-বিএনপির ঘণ্টার সংঘর্ষে আহত অর্ধশতাধিক

   ২৫ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ পি.এম.
ছবি: সংগৃহীত

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে আওয়ামী লীগ ও বিএনপির দুপক্ষ। এতে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (২৫ এপ্রিল) সকাল আনুমানিক সাড়ে ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সংঘর্ষের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিগত কয়েক বছর ধরে উপজেলার জলসুখা ইউনিয়নের নোয়াগড় গ্রামের বিএনপি নেতা আক্তার মিয়া ও আওয়ামী লীগ নেতা শাজাহান মিয়া ওরফে শাজাহান মেম্বারের মধ্যে গ্রাম পঞ্চায়েতের ফিশারি, জমির আয়ের আর্থিক হিসাব ও গ্রামীণ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।

গত মঙ্গলবার (২২ এপ্রিল) শাজাহান মেম্বারের পক্ষের একজনের পারিবারিক একটি ঝগড়াকে থামাতে গেলে শাজাহান মেম্বারের লোকজন আক্তার মিয়ার পক্ষের একজনকে মারধর করে। এই বিষয়টি নিয়ে গত দুদিন যাবত উভয়পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই জের ধরে শুক্রবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হন।

আহতরা পার্শ্ববর্তী বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় পাঁচজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিক আহদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার