• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

তারেক রহমান

নিজের কার্টুন শেয়ার করে, গণমাধ্যমের স্বাধীনতা চাইলেন

   ৪ মে ২০২৫, ০১:৩৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক: 

‘বিশ্ব মুক্ত গণমাধ্যম’ দিবস উপলক্ষে ফেসবুক পোস্টে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৩ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি বলেন, সাংবাদিকেরা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাদের স্বাধীনতা রক্ষা করতে হবে এবং কোনোভাবেই দমন করা যাবে না।

পোস্টে তারেক রহমান ২০০৯ সালে বিএনপির জাতীয় কাউন্সিল নিয়ে প্রকাশিত মেহেদী হকের একটি কার্টুনও যুক্ত করেছেন। কার্টুনটি যেন গণতন্ত্র, মতপ্রকাশ ও দলীয় জীবনের নানা উত্থান-পতনের প্রতীক হয়ে ওঠে—এমন বার্তাও পরোক্ষভাবে উঠে এসেছে পোস্টের মাধ্যমে।

পোস্টে তিনি বলেন, ‘এই বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। গণমাধ্যমের স্বাধীনতা এবং নৈতিক সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করি।’

তারেক রহমান অভিযোগ করেন, বাংলাদেশে এখন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সংবাদমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করা হচ্ছে। তিনি বলেন, সম্প্রতি ক্ষমতাচ্যুত কর্তৃত্ববাদী শাসকের শাসনামলে দমন-পীড়নের মাধ্যমে গণমাধ্যমের ওপর পদ্ধতিগত আঘাত এসেছে।

তিনি লেখেন, ‘সেই অন্ধকার সময়ে কিছু সাহসী সাংবাদিক দুর্নীতি, মানবাধিকার লঙ্ঘন, এবং রাষ্ট্রীয় ব্যর্থতা তুলে ধরেছিলেন। তারা দেশের ভেতরে ও বাইরে সত্য খুঁজে বের করেছেন—মূলধারা হোক বা সামাজিক যোগাযোগমাধ্যমে।’

তারেক রহমান জানান, বিএনপি এমন সাংবাদিকতা থেকে অনুপ্রেরণা নেয়, যা সততা ও নৈতিকতার মানদণ্ড বজায় রাখে। তিনি বলেন, ‘আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকে সম্মান করি— এমনি যদি তা আমাদের মতের বিরুদ্ধে যায়।’

পোস্টের শেষাংশে তিনি বলেন, ‘গণমাধ্যমের স্বাধীনতা গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি আমরা একটি শক্তিশালী ও টেকসই গণতন্ত্র চাই, তবে মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতেই হবে।’

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, সবাই যেন বিভেদ ভুলে এমন একটি বাংলাদেশ গড়তে কাজ করে, যেখানে নির্বাচিত সরকার, আইনের শাসন এবং মানবাধিকার বাস্তবভাবে প্রতিষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী