• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

৫ আগস্ট গুলিবিদ্ধ সালমানের পাশে তারেক রহমান

   ১১ মে ২০২৫, ০৬:১৯ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

৫ আগস্ট স্বৈরাচার পতনের দিন রাজশাহীর আলুপট্টিতে গুলিবিদ্ধ হন ২১ বছরের অনার্স প্রথম বর্ষের ছাত্র মোহাম্মদ সালমান। ঘাতকের বুলেট অন্ত্রের দুইপ্রান্ত ছিদ্র করে মেরুদন্ডের ভিতরে গিয়ে আটকে যায়। প্রাথমিকভাবে আশংকাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করে তার অন্ত্রের নষ্ট হওয়া অংশ অপারেশনের মাধ্যমে ঠিক করা হলেও স্পাইনাল কর্ডের সাথের সেই বুলেট আর বের করা যায়নি। দুইপাশে কিডনী ও নিচেই মূত্রথলীর অবস্থান অত্যন্ত স্পর্শকাতর স্থানে বুলেটটি বিঁধে থাকায় জটিল এই অপারেশনে চিরতরে পঙ্গুত্ব অথবা মৃত্যুর ঝুঁকি আছে সালমানের। পরপর দুই দফায় অপারেশন করেও বুলেটটি বের করা সম্ভব হয়নি। 

বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসলে তার পরামর্শে গুলিবিদ্ধ আহত সালমানের চিকিৎসার খোঁজখবর নেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। 

রোববার (১১মে) শাহবাগে সালমানের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে তার কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আর্থিক সহায়তা পৌঁছে দেন। একই সাথে তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু করেন৷ 

ডা. রফিক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল) তার উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহন করেন। আগামীকাল সোমবার দেশবরেণ্য চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করে তার চিকিৎসার জন্য পরবর্তী করনীয় নির্ধারিত হবে।

যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সহ-সম্পাদক ডা. মো. জাহাঙ্গীর হোসেনসহ কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী