• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

পাসের হার ৪৫.৭৪

গুচ্ছ ভর্তির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

   ১৩ মে ২০২৫, ০৬:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক    
জিএসটি গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে পাস করেছেন ৪৫ দশমিক ৭৪ শতাংশ ভর্তিচ্ছু।

মঙ্গলবার (১৩ মে) বিকাল ৪টার দিকে এ ফল প্রকাশ করা হয়। গুচ্ছ ভর্তির ওয়েবসাইটে (gstadmisson.ac.bd) লগইন করে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। এছাড়া ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রমের অন্য তথ্যাদিও ওয়েবসাইটে পাওয়া যাবে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আবেদন করেছিলেন ১ লাখ ৪২ হাজার ৭১৪ জন। পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২৫ হাজার ৫৫৩ জন। অর্থাৎ, ৮৭ দশমিক ৯৮ শতাংশ ভর্তিচ্ছু পরীক্ষা দিয়েছেন।

এ পরীক্ষায় পাস করেছেন ৫৭ হাজার ৪২৫ জন, শতাংশের হিসাবে যা ৪৫ দশমিক ৭৪ শতাংশ। আর ফেল করেছেন ৬৮ হাজার ১২৮ জন বা ৫৪ দশমিক ২৬ শতাংশ।

ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৪ দশমিক ৭৫ ও সর্বনিম্ন প্রাপ্ত নম্বর ১৫ দশমিক ৭৫। এ ইউনিটের পরীক্ষায় ওএমআর শিট বাতিল হয়েছে ৩৯ ভর্তিচ্ছুর।

গত ৯ মে সারাদেশের ২১টি কেন্দ্রে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ও বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে জিএসটি গুচ্ছ ভর্তিতে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য