• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

টঙ্গীতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

   ১৭ মে ২০২৫, ১১:৫৪ এ.এম.
ছবি: সংগৃহীত

গাজীপুর প্রতিনিধি

বেতন-বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেছেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এ অংশে দীর্ঘ যানজট তৈরি হওয়ায় দুর্ভোগে পড়েন যাত্রীরা। পরে সেনাসদস্যরা এসে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে উঠিয়ে দেন।

শনিবার (১৭ মে) সকাল সোয়া ৯টায় টঙ্গীর হোসেন মার্কেট এলাকার বিএসআইএস অ্যাপারেলস লিমিটেড নামক কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করেন।

কারখানা সূত্রে জানা যায়, গত কয়েক দিন ধরে কারখানাটির প্রায় ১ হাজার ৫০০ শ্রমিক এপ্রিল মাসের বকেয়া বেতন, চলতি মে মাসের বেতন ও শ্রমের অতিরিক্ত মজুরি (ওভারটাইম) এবং ঈদুল আজহার বোনাসের টাকা পরিশোধের তারিখ নির্ধারণের দাবি জানান কারখানা কর্তৃপক্ষের কাছে। তবে কারখানা কতৃপক্ষ এ বিষয়ে কোনো সিন্ধান্ত জানায়নি, বরং তারা কারখানা থেকে মালামাল অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেন।

আন্দোলনরত একাধিক শ্রমিক জানান, কারখানা মালিক কারখানার মালামাল, মেশিনসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র অন্যত্র সরিয়ে ফেলার চেষ্টা করছেন। তাই পালাক্রমে শ্রমিকেরা কারখানাটি পাহাড়া দিচ্ছেন।

কারখানার মালিক ইকবাল হোসেনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও ওপাশ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (টঙ্গী জোন) ইসমাইল হোসেন বলেন, কারখানার শ্রমিকেরা মহাসড়কে নেমে বিক্ষোভ করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সঙ্গে কথা বলেন। আন্দোলনরত শ্রমিকদের মহাসড়ক থেকে সরে যেতে অনুরোধ করা হলে প্রায় এক ঘণ্টা পর শ্রমিকেরা মহাসড়ক ছেড়ে কারখানার সামনের সড়কে অবস্থান নেন। শ্রমিকদের দাবির বিষয়ে মালিকপক্ষের সঙ্গে আলোচনা করা হচ্ছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার