• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

জুমার দিনে ১২ ঘণ্টায় ১১৫ ফিলিস্তিনি নিহত

   ১৮ মে ২০২৫, ১২:০৯ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। ইউরো-ভূমধ্যসাগরীয় মানবাধিকার মনিটর বলছে, শুক্রবার গাজায় ইসরায়েলের সর্বশেষ হামলা ছিল যুদ্ধ শুরুর পর সবচেয়ে বিস্তৃত ও প্রাণঘাতী।

রোববার (১৮ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

সংস্থাটি ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে নতুন করে গণহত্যা ও অবশিষ্ট এলাকা, অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করার নীতি গ্রহণের অভিযোগ করেছে।

একই সঙ্গে সংস্থাটি জানিয়েছে, শুক্রবার ভোর থেকে ১২ ঘণ্টার কম সময়ে ইসরায়েলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে ১১৫ জনের বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে। জাবালিয়ার তাল আজ-জাতার এবং বেইত লাহিয়ার আল-সালাতিনে অন্তত ১০টি আবাসিক বাড়িতে বিমান হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

আল জাজিরার লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মধ্যরাত থেকে রোববার সকাল পর্যন্ত ইসরায়েলি হামলায় আরও ৭৮ জন নিহত হয়েছে। 

এদিকে ট্রাম্প প্রশাসন গাজা উপত্যকা থেকে ১০ লাখ ফিলিস্তিনিকে স্থায়ীভাবে লিবিয়ায় স্থানান্তরের পরিকল্পনা নিয়ে কাজ করছে। এই পরিকল্পনার সঙ্গে জ্ঞাত পাঁচ জন ব্যক্তির বরাতে মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজ এ তথ্য জানিয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, পরিকল্পনাটি এতটাই গুরুত্বের সঙ্গে বিবেচনাধীন যে, ট্রাম্প প্রশাসন লিবিয়ার নেতৃত্বের সঙ্গে এটি নিয়ে আলোচনা করেছে। 

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা