• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জামালপুরে জামায়াত নেতার গলায় জুতার মালা

   ১৮ মে ২০২৫, ১২:৪৩ পি.এম.
ছবি: সংগৃহীত

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জে আল আকাবা নামে সমবায় সমিতির দোকানের মালামাল গোপনে সরানোর সময় স্থানীয়রা জামায়াত ইসলামীর আমিরসহ দুই নেতাকে আটক করে গলায় জুতার মালা দেওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৭ মে) দিবাগত রাতে উপজেলা সদরের বালিজুড়ি বাজারে এ ঘটনা ঘটে। এই ঘটনার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

আটককৃতদের মধ্যে জামালপুর শহর জামায়াতের আমীর মোকাদ্দেস হোসেন। অন্যজন তার সহযোগী বলে জানা গেছে।

আল আকবা সমবায় সমিতির সমিতির গ্রাহক রকিবুল ইসলাম আ. রহিম বলেন, শনিবার গভীর রাতে মাদারগঞ্জ উপজেলা সদরের বালিজুড়ি বাজারে আল আকাবা সমবায় সমিতির অফিসের নীচ তলায় তাদের পরিচালিত ‘ওয়ান এ’ নামের একটি রেডিমেড পোষাক দোকান থেকে দুইজন গোপনে তারা কয়েক লাখ টাকার মালামাল সরানোর চেষ্টা করে। এ সংবাদ পেয়ে গ্রাহকরা তাদের মালামালসহ আটক করে ওই দোকানে বেঁধে রাখে। তাদের মধ্যে জামায়াতে ইসলামীর জামালপুর শহর শাখার আমীর মোকাদ্দেস হোসেনের পরিচয় জানা গেছে। তিনি দাবি করেন দোকানে তার অংশিদারিত্ব রয়েছে।

সমিতির আরেক গ্রাহক আজাহারুল ইসলাম জানান, কয়েক হাজার গ্রাহকের ৭০০ কোটি আমানত আত্মসাৎ করে পালিয়েছে সমিতির কর্মকর্তারা। তারা উচ্চ হারে সুদের লোভ দেখিয়ে গ্রামের সহজ সরল মানুষের কাছ থেকে আমানত সংগ্রহ করে ১ বছর আগে থেকে অফিস বন্ধ করে গা ঢাকা দেয়। তাদের পরিচালিত এই দোকান থেকে মালামাল সরিয়ে ফেলায় তারা দুইজনকে আটক করেছে।

মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসান আল মামুন বলেন, দুইজনকে মাদারগঞ্জ মডেল থানায় সোপর্দ করা হয়েছে। মামলা করার প্রস্তুতি চলছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে জামায়াতে নেতাদের সঙ্গে যোগাযোগ করলে তাদের পক্ষ থেকে কোন বক্তব্য পাওয়া যায়নি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার