• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ, তদন্ত সংস্থায় যাচ্ছে ট্রাইব্যুনালের নথি ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে উগ্রবাদের আশঙ্কাজনক কোনো লক্ষণ নেই: সিটিটিসি প্রধান নাহিদ ইসলামের সঙ্গে ফ্রান্স ও জার্মানির কূটনীতিকদের বৈঠক রুনা লায়লার প্রতি যথাযথ সম্মান দেখানো হয়নি: মনির খান সীমান্তে গোলাগুলি, বিজিবির পাল্টা প্রতিরোধে পিছু হটল সশস্ত্র চোরাকারবারিরা ডেপুটি স্পিকারের নামে জাল ডিও পত্র, আইনগত ব্যবস্থার নির্দেশ সরকারের ভালো উদ্যোগগুলো মানুষকে জানান: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলার উন্নতি ছাড়া নতুন বিনিয়োগ সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী ভোর ৪টায় ঘুম থেকে ওঠেন পিয়া জান্নাতুল, জানালেন ব্যস্ত জীবনের গল্প

পিএসএল খেলতে বিসিবির অনুমতি পেলেন মিরাজ


প্রকাশ:  ১৯ মে ২০২৫, ০৩:৩৬ পি.এম.
শেয়ার করুন 0
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ক্রীড়া প্রতিবেদক

সাকিব আল হাসানের পর পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলবেন আরেক বাংলাদেশি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আসরের শেষ ধাপে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছিলেন তিনি।

সোমবার (১৯ মে) বিসিবি থেকে জানানো হয়েছে, ২২ থেকে ২৫ মে পর্যন্ত পিএসএলে অংশ নিতে মিরাজকে এনওসি দেওয়া হয়েছে। তিনি লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন এলিমিনেটর রাউন্ডে।

জানা গেছে, লাহোরের হয়ে খেলা সিকান্দার রাজার রিপ্লেসমেন্ট হিসেবে মিরাজকে চেয়েছে দলটি। গতকাল পেশাওয়ার জালমিকে ২৬ রানে হারিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফ নিশ্চিত করেছে লাহোর। ১০ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ পর্ব শেষ করে তারা নিশ্চিত করেছে প্লে-অফ। ২২ মে এলিমিনেটর ম্যাচে খেলবে লাহোর।

জাতীয় দলের বর্তমান টি-টোয়েন্টি স্কোয়াডে না থাকায় মিরাজের পিএসএল খেলা নিয়ে কোনো বাধা দেয়নি বিসিবি। বরং বোর্ড বিষয়টিকে ইতিবাচকভাবেই নিয়েছে। লাহোরে যোগ দিতেও বেশি সময় নেবেন না এই ২৭ বছর বয়সী অলরাউন্ডার। 

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের মেজর লিগের অল স্টার ম্যাচে খেলবেন না মেসি
ছবি: সংগৃহীত
ব্যালন ডি’অর পাওয়ার র‌্যাঙ্কিংয়ে ঝড় তুললেন মেসি
ছবি: সংগৃহীত
যে সিদ্ধান্তের জন্য মেসিকে ধন্যবাদ জানালেন রিকেলমে