• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক রামপুরায় ৪২ ভরি স্বর্ণ উদ্ধার করলো এপিবিএন

ড. ইউনূসের পদত্যাগ নয়

উপদেষ্টা পরিষদের পুনর্গঠন চায় জনগণ : প্রিন্স

   ২৩ মে ২০২৫, ১০:১৪ পি.এম.

ময়মনসিংহ প্রতিবেদক: 

বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পদত্যাগ নয়, দেশের জনগণ ব্যর্থ, অযোগ্য, স্বার্থবাদী ও পক্ষপাতদুষ্ট উপদেষ্টাদের পদত্যাগ চায়। উপদেষ্টা পরিষদের পুনর্গঠন চায়।

শুক্রবার (২৩ মে) বিকালে ময়মনসিংহের হলুয়াঘাট উপজেলার নড়াইল ইউনিয়ন বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রিন্স বলেন, কতিপয় অর্বাচীন, উচ্চাভিলাষী, অপরিপক্ব ও অনভিজ্ঞ উপদেষ্টা এবং সরকারের ভেতর-বাহিরে থাকা স্বার্থান্বেষী মহল রাষ্ট্র ও জনস্বার্থ বিরোধী অবাস্তব, অপ্রাসঙ্গিক ও অপ্রয়োজনীয় বিষয় নিয়ে মাতামতি করে সরকার ও রাষ্ট্রকে বিপাকে ফেলছে।

শুধু নির্বাচনের জন্য আসিনি- কতিপয় উপদেষ্টার এ ধরণের বক্তব্যের সমালোচনা করে তিনি আরও বলেন, তাদের এসব বক্তব্য ও কর্মকাণ্ড ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনা। ভোটাধিকার হরণ করে হাসিনা যেমন ফ্যাসিবাদ কায়েম করেছিল। ভোটাধিকার আটকে রাখাও কর্তৃত্ববাদ তরান্বিত করবে। শ্রুতিমধুর ও সুন্দর শব্দচয়ন করে জনগণের চাহিদা পাশ কাটানো যাবে না।

প্রিন্স বলেন, প্রয়োজনীয় সংস্কার ও ফ্যাসিস্ট খুনিদের বিচার শুরু করে দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত করাই অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ। সংস্কার ও বিচার চলমান প্রক্রিয়া। পূর্ণাঙ্গ সংস্কার ও বিচারের জন্য অপেক্ষা করলে নির্বাচন সুদূর পরাহত হবে। 

তিনি বলেন, বিরাজমান অস্থিরতা, বিশৃঙ্খলা, অনিশ্চয়তা নিরসনে সরকারের সাথে বিএনপিসহ রাজনৈতিক দল ও সেনাবাহিনীসহ রাষ্ট্রীয় শক্তির দূরত্ব এবং গণ-অভুত্থানের শক্তির মধ্যে নিবিড় সম্পর্ক ও জাতীয় ঐক্য পুনঃপ্রতিষ্ঠা এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিকল্প নেই। একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে যে ধরনের সংস্কার জরুরি, সেটুকু দ্রুততম সময়ের মধ্যে সম্পন্ন করে নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে। 

হলুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন হালুয়াঘাট পৌর-বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, বিএনপি নেতা আলী আশরাফ, কাজী ফরিদ আহমেদ পলাশ, মিজানুর রহমান মিজান, শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, মোনায়েম হোসেন খান খোকন, অধ্যাপক মোফাজ্জল হোসেনসহ প্রমুখ।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী