• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

দ্রুত সময়ের মধ্যে একটি সুষ্ঠু নির্বাচন চাই- ফারুক

   ২৭ মে ২০২৫, ০৩:২৯ পি.এম.
ছবি: সংগৃহীত

জ্যেষ্ঠ প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, একটি নিরপেক্ষ ও সুষ্ঠ নির্বাচনের জন্য জনগণ আপনাকে সরকারে বসিয়েছে। এখনো সেই নির্বাচনের রোডম্যাপ দেননি।

মঙ্গলবার ২৭ মে জাতীয় প্রেসক্লাবে ঢাকাস্থ সেনবাগ জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে ‘সংকট সমাধানের একমাত্র পথ গণতন্ত্র’ শীর্ষক আলোচনা সভায়  এসব কথা বলেন তিনি।

জয়নুল আবদিন বলেন,  সাড়ে নয় মাস অতিবাহিত হলো এখনো কেন নির্বাচন নিয়ে আপনার কাছে উত্তর পাই না। এই নয় মাসে আপনি দেশের কি উন্নয়ন করেছেন? মানুষের দাবি দাওয়া পূরণ করতে পেরেছেন? শিল্প খাতসহ বিভিন্ন খাতে কোন উন্নয়ন করেছেন? পারেন নাই বলেই এখন জনগণ নির্বাচন চাচ্ছে। জনগণ আপনাকে সরকারে বসিয়েছে একটি নিরপেক্ষ সুষ্ঠ নির্বাচনে জন্য। এখনো সেই নির্বাচনের রোডম্যাপ দেননি। নির্বাচনের কথা বললে একটা পক্ষ আমাদেরকে আপনার প্রতিদ্বন্দ্বী করে। আমরা আপনার প্রতিদ্বন্দ্বী না। আপনার প্রতিদ্বন্দ্বী হতে চাই না। আপনার সমালোচনা করতে চাই না। কিন্তু জনগণ আপনার সমালোচনা শুরু করেছে। 

তিনি বলেন, যে দলের নিবন্ধন নাই; যাদের রাজনীতি ঢাকা কেন্দ্রিক সেই দলের কথা শুনে যদি আপনি নির্বাচন পিছান তাহলে এর দায়দায়িত্ব সব আপনাকে বহন করতে হবে। আমরা আপনার কাছে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন চাই। যে নির্বাচনের মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হবে। যারা সংসদে যাবে।

বিরোধী দলের সাবেক চিপ হুইপ বলেন, জনগণের ভোটের অধিকারের জন্য গত ১৭ বছর আমরা আন্দোলন করেছি। নির্যাতন জুলুমের শিকার হয়েছি ,জেল খেটেছি। জনগণের ভোটার অধিকারের জন্য আপনার কাছে দাবি জানাচ্ছি। আমাদের এই দাবি চলমান থাকবে। তাই দয়া করে নির্বাচনের রোডম্যাপ দিন। নির্বাচন আইজ দেন কাল দেন আর যেদিনই দেন রোডম্যাপ ঘোষণা করেন।

আয়োজক সংগঠনিক সভাপতি এ বি এম ফারুকের সভাপতিত্বে আলোচনা সভায় সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী