• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন দেওয়া সম্ভব : তারেক রহমান

   ২৯ মে ২০২৫, ০৭:৩৩ পি.এম.

নিজস্ব প্রতিবেদক

‘ডিসেম্বরে নির্বাচনে হলে অন্তবর্তীকালীন সরকারের জয়-পরাজয়ের কিছু নেই’ বলে মন্তব্য করেছেন তারেক রহমান। বৃহস্পতিবার বিকালে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই মন্তব্য করেন।

তিনি বলেন, ‘আমি অন্তবর্তীকালীন সরকারের কাছে আবারও আহ্বান জানাই জনগণের আকাংখাকে ধারণ করুন। অবিলম্বে ডিসেম্বরের মধ্যে সুনির্দিষ্ট দিনক্ষণ দিয়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করুন। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের জয় বা পরাজয়ের কোন কিছুই নেই। বরং সরকার জনগণকে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দিয়ে গণতন্ত্রকে বিজয় করুন, করতে সাহায্য করুন।'

দলের নেতা-কর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমি বলতে চাই, স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার রাজনীতি, রাষ্ট্র চিন্তাকে প্রতিটি রাজনৈতিক নেতৃত্বের জন্য একটি বার্তা আছে। কি সেই বার্তা? বার্তাটি হলো, রাষ্ট্র পরিচালনায় সফল হতে হলে জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে। দেশ এবং জনগণের স্বার্থকে সবার আগে বিবেচনায় আনতে হবে, বিবেচনা করতে হবে। সুতরাং স্বাধীনতার ভবিষ্যতের আদর্শ বাস্তবায়ন করতে চাইলে শহীদ জিয়ার প্রতিটি সৈনিক, দেশনেত্রী খালেদা জিয়ার প্রতিটি কর্মীর প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা জনগণের সঙ্গে থাকুন। জনগণকে অবশ্যই সঙ্গে রাখুন।'

বক্তব্যের শেষে বাবা জিয়াউর রহমানের জন্য সকলের কাছে দোয়া চান জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান।

রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বিএনপি এই আলোচনা সভার আয়োজন করে। এই আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।    

‘দেশের অর্থনীতি স্থবির হয়ে পড়েছে’

তারেক রহমান বলেন, ‘গণঅভ্যুত্থানের পর বিশেষ পরিস্থিতিতে অন্তবর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তবে এই সরকার কোনভাবেই কিন্তু জনপ্রতিনিধিমূলক নয় এবং জনগণের কাছে এই সরকারের জবাবদিহিতার কোন সুযোগ নাই। দেশের বর্তমান অন্তবর্তীকালীন সরকার ১০ মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে এবং এই সৃষ্টি অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণে আমরা যদি খেয়াল করি যে, দেশে অর্থনৈতিক কর্মকান্ড বলা যেতে পারে স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোটের নির্দিষ্ট মেয়াদে স্থিতিশীল সরকার না থাকায় দেশের কাঙ্খিত বিনিয়োগও হচ্ছে না। ব্যবসায়িক সংগঠন বলছে, নানা কারো ইতিমধ্যেই শত শত শিল্প পাওয়ার কারখানা বন্ধ করতেছে। আরো অনেক কারখানা হয়ে বিভিন্ন সেক্টরে এ ধরনের অস্থিরতা বিরাজ করছে।'

তিনি বলেন, ‘অন্তবর্তীকালে সরকার মনে হয় জনগণের আকাঙ্ক্ষ উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। গণতন্ত্রের পক্ষে প্রতিটি রাজনৈতিক দলের পক্ষ থেকে লিখিতভাবে অন্তর্বর্তীকালে সরকারের কাছে সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু সংস্কারের ব্যাপারে কিন্তু কোন রাজনৈতিক দলের তেমন কোন আপত্তি নেই। তবে সংস্কার নিয়ে সরকারের অহেতুক সময় ক্ষেপন আপত্তি অবশ্যই রয়েছে। শুধু রাজনৈতিক দলের নয়, রাজনৈতিক দলগুলোর বাইরে পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখেছি, বিভিন্ন সংগঠন এ ব্যাপারে তাদের আপত্তির কথা জানিয়েছে,  এ ব্যাপারে তাদের কনসাসের কথা জানিয়েছে এবং এখানে আমরা মনে করি প্রস্তাবের সংস্কার শেষ করে যদি তাদের ইনটেকশন সঠিক থাকে… আমরা দাবি করেছি ডিসেম্বরের মধ্যে দিতে। যেহেতু কম বেশি সকল বিষয় অধিকাংশ দলগুলোর মধ্যে একমত রয়েছে… ডিসেম্বরের আগেও নির্বাচন করা সম্ভব।'

বক্তেব্যের শুরুতে শহীদ জিয়াউর রহমান বর্ণাঢ্য জীবন-কর্ম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান ও কর্মসূচির কথা তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

থাইল্যান্ডে ব্যাংককে একটি হাসপাতালের চিকিৎসাধীন থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভার্চুয়ালি যুক্ত হয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন। জিয়াউর রহমানের স্মরণে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে খালেদা জিয়া বক্তব্য প্রদান দল ও দেশবাসীর মধ্যে গণতন্ত্র ফেরাতে ব্যাপক  উদ্দীপনা সৃষ্টি করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মাহবুব উল্লাহ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্ অধ্যাপক কামরুল আহসান বক্তব্য রাখেন।

ভিওডি বাংলা/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
প্রধানমন্ত্রীর বিদেশ সফর ঘিরে নেতিবাচক পরিবেশ তৈরির চেষ্টা চলছে: রিজভী
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
জবিতে শিক্ষার্থীদের সঙ্গে খেলা দেখলেন প্রতিমন্ত্রী ইশরাক
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী
গণতন্ত্র হারানোর শঙ্কা, ফ্যাসিবাদের শিকড় নিয়ে সতর্ক করলেন রিজভী