• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ

   ১ জুন ২০২৫, ০৯:০৪ এ.এম.
ছবি: সংগৃহীত

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির কার্যালয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

শনিবার (৩১ মে) রাত ১১টার দিকে লালমনিরহাট শহরের আলোরুপা মোড়ের জেলা জাতীয় পার্টির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১১টার দিকে ৫-৭টি মোটরসাইকেলে করে ১৪-১৫ জনের একটি দল আসে। তারা জাতীয় পার্টির কার্যালয় ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে লুটপাট চালায়। এরপর কিছু জিনিসপত্র বাইরে বের করে কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

পাশের মার্কেটের দোকানগুলো বাঁচাতে স্থানীয়রা দ্রুত ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে জাতীয় পার্টির কার্যালয় পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে খবর পেয়ে সেনাবাহিনী উপস্থিত হয়ে জাতীয় পার্টির কার্যালয় ঘিরে রাখে।

ঘটনাস্থলে আসা লালমনিরহাট পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বলেন, স্থানীয়দের কাছে খবর পেয়ে এসে দেখি অফিস পুড়ে ছাই হয়ে গেছে। কারা এ ঘটনা ঘটাতে পারে, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। তবে বিষয়টি দলীয় উচ্চ পর্যায়ে জানানো হয়েছে বলে জানান।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরনবী বলেন, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। কারা এ হামলা চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার