• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পশুর হাটে অতিরিক্ত টাকা আদায় করায় বিএনপি নেতা আটক

   ১ জুন ২০২৫, ০১:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পশুর হাটে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হাট ইজারাদার ফরিদুল হক শাহীন শিকদারকে আটক করেছে সেনাবাহিনী।

রোবাবার (১ জুন) তাকে আদালতে প্রেরণের কথা রয়েছে।

এর আগে শনিবার (৩১ মে) দুপুরে সেনাবাহিনীর একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ফরিদুল হক শাহীন শিকদার ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও তিলাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।

জানা যায়, শনিবার দুপুরে ভূরুঙ্গামারীর গরু-ছাগলের হাট পরিদর্শনে আসে কুড়িগ্রাম আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহলদল।

সেখানে উপস্থিত স্থানীয় জনগণ অভিযোগ করেন, হাটের ইজারাদার সরকার নির্ধারিত হাসিলের চেয়ে অতিরিক্ত অর্থ আদায় করছেন। পরে টহলদলের কমান্ডার পর্যবেক্ষণ করে এবং হাসিলের রসিদ যাচাই করে অভিযোগের সত্যতা পান। পরে সেনাবাহিনীর টহলদল ফরিদুল হক শাহিন শিকদারকে হাটের ইজারাদার হিসেবে আটক করে।

সেনাবাহিনী জানায়, সরকার নির্ধারিত হাসিলের বাইরে অতিরিক্ত অর্থ আদায় করা একটি শাস্তিযোগ্য অপরাধ। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আদালতে প্রেরণসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ভুরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা পরিষদ বাদী হয়ে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার