• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্য হলো নতুন ৫ দেশ

   ৪ জুন ২০২৫, ১০:৩৮ এ.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

২০২৬-২৭ সালের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নতুনভাবে জায়গা পেয়েছে পাঁচটি দেশ। এগুলো হলো- বাহরাইন, কলম্বিয়া, কঙ্গো, লাটভিয়া এবং লাইবেরিয়া। নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য হিসেবে যুক্ত হবে দেশগুলো।

নিরাপত্তা কাউন্সিল জাতিসংঘের একমাত্র সংস্থা যেটি নিষেধাজ্ঞা, শক্তির ব্যবহারের অনুমোদনের মতো গুরুত্বপূর্ণ আইনি সিদ্ধান্ত নিতে পারে। সংস্থাটির স্থায়ী সদস্য হলো পাঁচটি— যুক্তরাজ্য, চীন, ফ্রান্স, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র। তাদের প্রত্যেকের ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে।

১৫ সদস্যের অপর ১০টি দেশ অস্থায়ী। এর মধ্যে পাঁচটি দেশ প্রতি বছর নতুন করে যুক্ত হয়। আগামী বছর আলজেরিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ কোরিয়া, গায়েনা এবং স্লোভেনিয়ার স্থলাভিষিক্ত হবে বাহরাইন, কঙ্গো, লাটভিয়া, লাইবেরিয়া এবং কঙ্গো।

ভৌগলিক প্রতিনিধিত্ব নিশ্চিতে এই আসনগুলো আঞ্চলিক গ্রুপের জন্য বরাদ্দ থাকে। তবে, সদস্যপ্রার্থী দেশ তাদের গ্রুপে অপ্রতিদ্বন্দ্বী থাকলেও জাতিসংঘের সাধারণ পরিষদের দুই-তৃতীয়াংশ ভোটের প্রয়োজন হয়।

নতুন নির্বাচিত হওয়া বাহরাইন সাধারণ পরিষদে ১৮৬, কঙ্গো ১৮৩, লাইবেরিয়া ১৮১, কলম্বিয়া ১৮০ এবং লাটভিয়া ১৭৮টি দেশের ভোট পেয়েছে।

এছাড়া, জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বায়েরবোককে আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া নিরাপত্তা পরিষদের ৮০তম অধিবেশনের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচন করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা