• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

অন্তর্বর্তী সরকারের মেয়াদকালে শিক্ষা কমিশন গঠন সম্ভব নয়: শিক্ষা উপদেষ্টা

   ৪ জুন ২০২৫, ০৫:১৩ পি.এম.
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা কমিশন গঠন সময় সাপেক্ষ ব্যাপার। এই সরকারের মেয়াদকালে কমিশন গঠন করা সম্ভব নয়। তবে শিক্ষা খাতের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করবে সরকার এমন মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।বুধবার (৪ জুন) মন্ত্রণালয়ে আসন্ন এইচএসসি পরীক্ষা নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

শিক্ষা উপদেষ্টা বলেন, ২০২৭ সালে নতুন কারিকুলাম পুরোপুরি চালু করতে কাজ শুরু হয়েছে। তখন যারা দায়িত্বে থাকবে তাদের জন্য একটি মানসম্পন্ন কারিকুলামের ভিত্তি গড়ে দিয়ে যাব। এ সময় ভবিষ্যতে যাতে ভুলে ভরা বই না থাকে সে বিষয়ে তৎপর থাকার কথাও জানান তিনি।

তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে। দুর্নীতিকে বিন্দু মাত্র প্রশ্রয় দেয়া হবে না। এ সময় এইচএসসি পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে থেকে কোচিং সেন্টার বন্ধ থাকবে বলেও জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, ইউজিসি ও বিজ্ঞ অধ্যাপকদের সমন্বয়ে সার্চ কমিটি গঠন করা হয়েছে। যোগ্যতা ও প্রতিযোগিতার মাধ্যমে উপাচার্য নিয়োগ দেয়া হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
স্কুলে গান-নৃত্যে দক্ষতা বিকাশের সুযোগ পাবে শিক্ষার্থীরা: ববি হাজ্জাজ
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
এমআইএসটি-তে ‘ফ্রেশার্স ডে ২০২৬’ উদযাপন
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য
বিশ্বমঞ্চে বাংলাদেশ ইউনিভার্সিটির স্থাপত্য বিভাগের সাফল্য