• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

উত্তর গাজায় হামাসের সঙ্গে যুদ্ধে দুই ইসরাইলি সেনার মৃত্যু

   ৩ নভেম্বর ২০২৪, ০৯:১৬ এ.এম.
ছবি: সংগৃহীত

ভিওডিবাংলা ডেস্ক

উত্তর গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে লড়াইয়ের দুই ইসরাইলি সেনা নিহত হয়েছে। সামরিক বাহিনীর বরাত দিয়ে শনিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরাইল।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সেনাদের নাম ২০ বছর বয়সি স্টাফ সার্জেন্ট ইতয় পারিজাত এবং ২২ বছর বয়সি স্টাফ সার্জেন্ট ইয়ার হানানিয়া। দুজনেই ইসরাইল সেনাবাহিনীর গিবতী ব্রিগেডের শেকড ব্যাটালিয়নে দায়িত্ব পালন করেন।

একই ঘটনায় আরেক সেনা গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সামরিক বাহিনী বলেছে তারা এখনও মারাত্মক ঘটনাটি তদন্ত করছে।

গত মাসের ৬ অক্টােবর থেকে ইসরাইলি আক্রমণের নতুন কেন্দ্রবিন্দু উত্তর গাজা।  সেখানে বেইত লাহিয়া এবং জাবালিয়াসহ বিভিন্ন জায়গা নির্বিচার হামলা চালাচ্ছে ইসরাইল। আক্রমণ থেকে বাদ যাচ্ছে না হাসপাতাল, শরণার্থী শিবিরও।

ভিওডিবাংলা/নিউজ


  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তেহরানের কাছে মাঝারি মাত্রার ভূমিকম্প
তেহরানের কাছে মাঝারি মাত্রার ভূমিকম্প
১৩ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
১৩ জনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
সীমান্ত নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রণধীর জয়সওয়াল
সীমান্ত নিরাপত্তা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ: রণধীর জয়সওয়াল