• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
logo
শিরোনাম
বিদেশ যাচ্ছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ফুটপাতের জন্য ১৫৪ গাছ কাটার উদ্যোগ, ক্ষুব্ধ নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ জুলাই অভ্যুত্থানে সক্রিয় ছিল ইসলামী আন্দোলন: চরমোনাই পীর যাত্রাবাড়ীতে ৭০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার প্রশ্নফাঁসবিরোধী আন্দোলনেই উত্থান, সেই প্রশ্নফাঁসের জেরেই ধর্মেন্দ্রর বিদায় ভারতের নতুন শিক্ষামন্ত্রী হলেন প্রহ্লাদ জোশী কে এই অভিজিৎ, কীভাবে ‘ককরোচ’ আন্দোলনের মুখ হয়ে উঠলেন সাবেক এমপি বদির বোন জামাই ইয়াবাসহ আটক বধির ক্রীড়াবিদদের জন্য আরও সুযোগ-সুবিধা চাইলেন ডিএসসিসি প্রশাসক

পরমাণু স্থাপনাসহ ইসরাইলের হাজার হাজার ‘গোপন নথি’ পেয়েছে ইরান


প্রকাশ:  ৮ জুন ২০২৫, ০৩:৪৩ পি.এম.
শেয়ার করুন 0
সংগৃহিত
সংগৃহিত

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের গোয়েন্দা সংস্থাগুলো ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে হাজার হাজার অত্যন্ত গোপন ও সংবেদনশীল নথি উদ্ধার করেছে। যার মধ্যে নেগেভ মরুভূমিতে অবস্থিত ডিমোনা পারমাণবিক স্থাপনা সম্পর্কিত উচ্চমাত্রায় গোপনীয় তথ্যও রয়েছে।

এ বিষয়ে অবগত সূত্রগুলো ইরানের জাতীয় সম্প্রচার সংস্থাকে (আইআরআইবি) জানিয়েছে, এটি ছিল দখলদার ইসরাইলের ওপর অন্যতম বড় আঘাত।

সূত্রগুলো শনিবার (৭ জুন) জানায়, যদিও এই গোপন অভিযানটি কিছু সময় আগেই সম্পন্ন হয়। তবে বিপুল পরিমাণ নথিপত্র ও সেগুলো নিরাপদে ইরানে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কারণে সংবাদ গোপন রাখা হয়েছিল। যাতে সেগুলো নির্ধারিত সুরক্ষিত স্থানে নিরাপদে পৌঁছাতে পারে।

তারা এ-ও জানায়, নথির পরিমাণ এত বেশি যে এগুলো পর্যালোচনা করা, ছবি ও ভিডিওগুলো পর্যবেক্ষণ করতেই অনেক সময় লেগে যাচ্ছে।

এদিকে ইসরাইলি কর্তৃপক্ষ গুপ্তচরবৃত্তির অভিযোগে দুজনকে গ্রেফতারের ঘোষণা দেওয়ার দুই সপ্তাহেরও বেশি সময় পর এ তথ্য ফাঁসের ঘটনা ঘটল।

ইসরাইল পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিন বেত-এর ২০ মে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, রয় মিজরাহি ও আলমোগ আতিয়াস নামের ২৪ বছর বয়সি দুই তরুণকে এপ্রিলের শেষ দিকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ—তারা ইরানের হয়ে গুপ্তচরবৃত্তিমূলক তথ্য সংগ্রহ করছিল।

ইসরাইলি কর্মকর্তারা দাবি করেন, ওই দুই ব্যক্তি দখলকৃত দক্ষিণাঞ্চলের কফার আহিম এলাকায় ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজকে অনুসরণ করছিল।

কয়েক সপ্তাহ আগেই ইসরাইলি কর্তৃপক্ষ ইরানের পক্ষে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতারের ঘোষণা দিয়েছিল। 

ইরানি গণমাধ্যমের দাবি, এ ঘটনা নথি স্থানান্তর সম্পন্ন হওয়ার পরেই ঘটেছে।

সূত্র: মেহের নিউজ

ভিওডি বাংলা/ডিআর


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানলের কারণে বিস্তীর্ণ এলাকা আগুনে পুড়ে যাচ্ছে। ছবি: সংগৃহীত
ফ্রান্স-স্পেনে ভয়াবহ দাবানল, নিরাপদ আশ্রয়ে তিন লাখ মানুষ
ছবি: সংগৃহীত
মিসাইল শেষ হওয়ার শঙ্কায় ইরানে মার্কিন হামলা বন্ধ
ছবি: সংগৃহীত
সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩৫