• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ব্রাহ্মণবাড়িয়ায় ফুচকা খাওয়ার পর টিস্যু না দেওয়ায় সংঘর্ষ

   ১০ জুন ২০২৫, ১১:৩৯ এ.এম.
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ফুচকা খাওয়ার পর টিস্যু না দেওয়ায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন।

সোমবার (৯ জুন) রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার পাঠানপাড়া এলাকায় এ সংঘর্ষ চলে।

স্থানীয়রা জানান, সরাইল পাঠানপাড়া এলাকায় শিশুদের রাইডের জন্য কয়েকটি প্রতিষ্ঠান গড়ে ওঠে। ঈদুল আজহা উপলক্ষে এ রাইডগুলোতে উপচে পড়া ভিড় ছিল। সেখানে ‘এরাবিয়ান ফুচকা হাউজ’ নামে একটি দোকানে কোট্টাপাড়া এলাকার রাব্বী নামে এক যুবক ফুচকা খান। খাওয়ার পর হাত মোছার জন্য তিনি টিস্যু চান। টিস্যু নেই জানালে এ নিয়ে দোকান মালিক মজিবুর পাঠানের সঙ্গে ওই যুবকের বাগবিতণ্ডা হয়। পরে ঘটনা হাতাহাতির পর্যায়ে চলে যায়।

এ খবর দুজনের নিজ নিজ এলাকা কোট্টাপাড়া এবং পাঠান পাড়ায় ছড়িয়ে পড়লে দুপক্ষ রাত ৮টার দিকে দেশীয় অস্ত্র নিয়ে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের পাঠানপাড়া এলাকায় সংঘর্ষের লিপ্ত হয়। সংঘর্ষ চলাকালে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কে কমপক্ষে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরাইল থানার ওসি রফিকুল হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কতজন আহত হয়েছেন তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করতে পারেননি তিনি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার