• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

মধ্যপ্রাচ্য থেকে কর্মী সরানোর নির্দেশ ট্রাম্পের

   ১২ জুন ২০২৫, ০১:২৪ পি.এম.
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

মধ্যপ্রাচ্য থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিপজ্জনক হতে পারে। তাই তাদের চলে আসতে বলা হয়েছে।  ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

যুক্তরাষ্ট্র তাদের ইরাকের দূতাবাস আংশিকভাবে খালি করে দিচ্ছে। এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে বলে এরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ইরাকি সূত্র রয়টার্সকে জানিয়েছে।যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়ে দিয়েছে, কুয়েত ও বাহারিন থেকেও দূতাবাসের কর্মীরা ইচ্ছে করলে চলে আসতে পারেন। 

ট্রাম্প জানিয়েছেন, ইরানের হাতে পরমাণু বোমা থাকবে না।  

মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্যে টালমাটাল পরিস্থিতি রয়েছে। ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু চুক্তি করার চেষ্টা করছিলেন, কিন্তু তাতে অচলাবস্থা দেখা দিয়েছে। মার্কিন গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েল ইরানের পরমাণু সংস্থার উপর আক্রমণ করতে পারে। 

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিজাদে বলেছেন, ইরান আক্রান্ত হলে, তারাও এই অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলি আক্রমণ করবে। ইরাক, কুয়েত, কাতার, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে সামরিক উপস্থিতি আছে যুক্তরাষ্ট্রের।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
ইরান-যুক্তরাষ্ট্রকে কেন ‘আস্থা’ পুনর্গঠন করতে বলছে সৌদি
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
যুক্তরাষ্ট্র-ইরান: শেষ সময়ে যা করলেন শেহবাজ
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা
লেবাননে হামলা বন্ধ না হলে এগোবে না সমঝোতা